৩১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিপিএলে অঙ্কনের দ্রুততম ফিফটির রেকর্ড

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের শুরু থেকেই বড় রানের দেখা মিলছে। আজ (মঙ্গলবার) আসরের তৃতীয় ম্যাচে হয়েছে বাংলাদেশের হয়ে কোনো ব্যাটারের দ্রুততম ফিফটির রেকর্ডও। ২০৩ রানের বড় সংগ্রহ গড়ে চিটাগাং কিংসকে ৩৭ রানে হারিয়েছে খুলনা টাইগার্স। বিজয়ী দলটির হয়ে মাহিদুল ইসলাম অঙ্কন মাত্র ১৮ বলে ফিফটি করেছেন।

আর তাতেই টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে দ্রুততম ফিফটির রেকর্ডে নাম তুলেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এর আগে ২০২৩ বিপিএল আসরে ১৯ বলে ৫০ করেছিলেন রংপুর রাইডার্সের রনি তালুকদার। সেটিও হয়েছিল একই ভেন্যু মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে রনির করা সেই রেকর্ড ভেঙে দিয়েছেন অঙ্কন।

আরও পড়ুনঃ   বিমান দুর্ঘটনা: বার্ন ইনস্টিটিউটে আরেক শিক্ষার্থীর মৃত্যু, নিহত বেড়ে ৩২

যদিও বিপিএলে এর আগে সমান ১৮ বলে ফিফটির নজির আছে আরও দুটি। ২০২৩ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খুশদিল শাহ এবং ২০২২ সালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের উইল জ্যাকস বিপিএলের দ্রুততম ফিফটির রেকর্ডটি গড়েন। তাদের তালিকায় যৌথভাবে নাম উঠেছে অঙ্কনের। আজ তার ব্যাটিং ঝড়েই মূলত ২০৩ রানের বড় পুঁজি পায় খুলনা।

এদিকে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ডও হয়েছিল ১৮ বলে। লিটন দাস ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সেই কীর্তি গড়েছিলেন। তবে বিপিএলে অঙ্কনের ১৮ বলে ফিফটি তৃতীয় দ্রুততম। এর আগে পাকিস্তানের আহমেদ শেহজাদ ২০১২ সালে ১৬ এবং ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন ফিফটি করেন মাত্র ১৩ বলে।

আরও পড়ুনঃ   মিরপুরে সাবেক-বর্তমান ক্রিকেটারদের বৈঠক, ছিলেন তামিম-তাইজুলরাও

প্রসঙ্গত, ২২ বলে ১ চার ও ৬ ছক্কায় ৫৯ রানে অপরাজিত ছিলেন অঙ্কন। তার রেকর্ডের ম্যাচে খুলনা টাইগার্সও জয় দিয়ে বিপিএলের আসর শুরু করেছে। শামীম পাটোয়ারীর ৩৮ বলে ৭৮ রান ছাড়া চট্টগ্রামের পক্ষে কেউ কার্যকরী ইনিংস খেলতে পারেননি। ৭ বল বাকি থাকতেই ১৬৬ রানে অলআউট চিটাগাং কিংস। খুলনার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন আবু হায়দার রনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১০

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১১

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১২

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৩

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৪

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৫

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৬

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১৭

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১৮

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

২০

Design & Developed by: BD IT HOST