২৫ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

বিমান দুর্ঘটনা: বার্ন ইনস্টিটিউটে আরেক শিক্ষার্থীর মৃত্যু, নিহত বেড়ে ৩২

অনলাইন ডেস্ক : মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩২ জন হয়েছে। আজ শুক্রবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়মান (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ সকাল ১০টা পর্যন্ত হালনাগাদ তথ্য দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় মোট ৫১ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। ৩২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ   সাদা পোশাকে সেঞ্চুরিতে জ্যোতির ইতিহাস

দুর্ঘটনার পর আহত ও নিহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালভিত্তিক হতাহতের বিস্তারিত চিত্র নিম্নরূপ: জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছে ৪১ জন, মৃত্যু হয়েছে ১৪ জনের। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি আছেন ৮ জন, মৃত্যু হয়েছে ১৫ জনের। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন একজন। এখানে কারও মৃত্যুর তথ্য নেই। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বর্তমানে কেউ ভর্তি নেই। এই হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে কেউ ভর্তি নেই। তবে অজ্ঞাত পরিচয় একজনের মৃত্যু হয়েছে। ইউনাইটেড হাসপাতাল লিমিটেডে বর্তমানে কেউ ভর্তি নেই। এই হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে কমেছে আমবাগান, বেড়েছে নওগাঁয়

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে বর্তমানে একজন ভর্তি আছেন। এখানে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। টেলিফোনিক বার্তার মাধ্যমে এসব তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১০

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১১

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৩

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৪

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৫

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৭

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৮

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৯

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

২০

Design & Developed by: BD IT HOST