২৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিপিএলের জার্সি যেন সমর্থকদের জন্য ‘সারপ্রাইজ প্যাকেজ’

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের ব্র্যান্ডিং আর দর্শকদের সঙ্গে দূরত্বের আদর্শ চিত্র হয়ত এটাই। বিশ্বের বাদবাকি ফ্র্যাঞ্চাইজ লিগের জার্সি আর ফ্যানক্লাব নিয়ে ব্যাপক মাতামাতি থাকলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু থেকেই পিছিয়ে এমন ব্র্যান্ডিং নিয়ে। অবস্থা এমনই শোচনীয়, ১১তম বিপিএল শুরুর একদিন আগেও ভক্তরা দেখতে পাননি নিজ নিজ দলের জার্সি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরু থেকেই জার্সি নিয়ে আছে নানা প্রশ্ন। ফ্র্যাঞ্চাইজগুলো নিজস্ব ওয়েবসাইট বা মার্চেন্ডাইজ বিক্রির কোনো ব্যবস্থা নেই। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন খেলাধুলার দোকান কিংবা মাঠের বাইরে থাকা হকাররাই জার্সি বেচাকেনার উৎস। অফিসিয়াল জার্সির স্বাদ থেকে বরাবরই বঞ্চিত বিপিএল। চলতি বছরেও সেই পুরাতন রীতি থেকে বেরিয়ে আসা হয়নি ফ্র্যাঞ্চাইজগুলোর।

আরও পড়ুনঃ   দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে সক্ষম বাংলাদেশ পুলিশ: আইজিপি

এখন পর্যন্ত বিপিএলে জার্সি সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছে কেবল রংপুর রাইডার্সের। সেটাও গ্লোবাল সুপার লিগের সুবাদে। এছাড়া ফরচুন বরিশাল, দুর্বার রাজশাহী, খুলনা টাইগার্স এবং চিটাগাং কিংসের জার্সি নিয়ে ধারণা পাওয়া যায়নি মোটেই। ঢাকা ক্যাপিটালসের জার্সি সম্পর্কে খানিক ধারণা পাওয়া সম্ভব তাদের মিউজিক ভিডিওর ট্রেইলার থেকে। এর বাইরে আনুষ্ঠানিক ঘোষণা নেই।

আরও পড়ুনঃ   কাকরাইল মসজিদে সাদপন্থিদের সব ধরনের জমায়েত নিষিদ্ধ

একমাত্র সিলেট স্ট্রাইকার্স তাদের ম্যাচজার্সি সামনে এনেছে। তাদের অবশ্য ম্যাচ জার্সি পাওয়ার উপায়টাও বলা হয়েছে নিজেদের ফেসবুক পেইজ থেকে। জার্সি নিয়ে বেশ পেশাদার আচরণই দেখিয়েছে বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজি।

এছাড়া বাদবাকি দলগুলো নিজেদের প্র্যাকটিস জার্সি সামনে আনলেও ম্যাচ জার্সিটা রেখে দিয়েছে সারপ্রাইজ প্যাকেজ হিসেবেই। ম্যাচের দিনই হয়ত প্রকাশ্যে আসবে সেসব জার্সি। ভক্তদের হাতে সেই জার্সি ঠিক কবে পৌঁছুবে তা নিয়ে আছে বড় প্রশ্ন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা

মাদক নির্মূলে পরিবার ও সমাজের সমন্বিত আন্দোলন গড়ে তুলতে হবে : রাজশাহী জেলা প্রশাসক

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক ওয়ানস্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম

শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় জার্মানির

দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

১০

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

১১

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

১২

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

১৪

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

১৫

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

১৬

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

১৭

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৮

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১৯

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

২০

Design & Developed by: BD IT HOST