২৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিধ্বস্তের এক মিনিট আগে ‘মেডে’ কল করেছিলেন পাইলট

অনলাইন ডেস্ক : দক্ষিণ কোরিয়ার বেসরকারি বিমান সংস্থা জেজু এয়ারের উড়োজাহাজটি বিধ্বস্তের মাত্র এক মিনিট আগেই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে ‘মেডে’ কল করেছিলেন। উড়োজাহাজে যাত্রীদের প্রাণহানির আশঙ্কা তৈরি হলে পাইলটরা সাধারণত কন্ট্রোল টাওয়ারে এই ধরনের কল করে জরুরি অবতরণের অনুমতি চান।

রোববার দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, জেজু এয়ারের ফ্লাইট ৭সি২২১৬ উড়োজাহাজে পাখি আঘাত করেছে বলে কন্ট্রোল টাওয়ার থেকে সতর্কতা জারি করার পরপরই পাইলটরা মেডে ঘোষণা করেন। এর এক মিনিটের মধ্যে উড়োজাহাজটি মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অবতরণের দুর্ভাগ্যজনক চেষ্টা করে।

ফ্লাইটটি কোনও পাখিকে আঘাত করেছিল কি না, সেটি নির্দিষ্ট করে বলতে পারেননি এই কর্মকর্তা। তবে উড়োজাহাজের ব্ল্যাক বক্স সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ   পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

দেশটির ভূমি মন্ত্রণালয় বলেছে, মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়া উড়োজাহাজে দুই থাই নাগরিকসহ ১৭৫ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। স্থানীয় সময় সকাল ৯টার দিকে উড়োজাহাজটি অবতরণের সময় রানওয়েতে ছিটকে পরে একটি প্রাচীরে আঘাত করে। এতে সঙ্গে সঙ্গে উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। উড়োজাহাজের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। দুর্ঘটনাস্থল থেকে দু’জনকে জীবিত উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার থেকে উড়োজাহাজটিতে একটি পাখি আঘাত করেছে বলে সতর্কতা জারির প্রায় তিন মিনিটের মধ্যে আবারও অবতরণের চেষ্টা করে। বিধ্বস্তের এক মিনিট আগে উড়োজাহাজের পাইলটরা মেডে কল করেন।

বিমানবন্দরের রানওয়ে অত্যন্ত ছোট হওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে কি না জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ভিডিওতে দেখা যাচ্ছে, উড়োজাহাজটি টারমাক থেকে নেমে আসছে এবং একটি দেয়ালে আঘাত করছে। যে কারণে রানওয়ে ছোট হওয়ায় দুর্ঘটনাটি ঘটেনি বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ   হামাস-ইসরাইল যেভাবে চুক্তিতে পৌঁছেছে

তিনি বলেন, মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে প্রায় ২ হাজার ৮০০ মিটার দীর্ঘ। দুর্ঘটনার কবলে পড়া উড়োজাহাজের আকারের মতো একই ধরনের উড়োজাহাজ সেখানে অবতরণ করেছে। সেসব উড়োজাহাজে কোনও ধরনের সমস্যা হয়নি।

মুয়ান ফায়ার স্টেশনের প্রধান কর্মকর্তা লি জিয়ং-হিউন এক ব্রিফিংয়ে বলেছেন, বৈরী আবহাওয়ার পাশাপাশি একটি পাখির আঘাতের কারণে উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, ‘‘তবে যৌথ তদন্ত শেষে উড়োজাহাজ বিধ্বস্তের সঠিক কারণ ঘোষণা করা হবে।’’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন : পার্বত্যমন্ত্রী

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

১০

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

১১

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

১২

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

১৩

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১৪

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১৫

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১৬

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৭

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৮

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৯

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST