২৮ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

প্রাথমিকের শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেড করা উচিত: সারজিস

অনলাইন ডেস্ক : জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, বতর্মান সময়ে আর্থ সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় শিক্ষা ব্যবস্থাকে স্ট্রং করতে ও শিক্ষার মান বাড়াতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন স্কেল ১৩ গ্রেড থেকে ১০ম গ্রেডে আনা উচিত।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে ও এভারেস্ট ফার্মাসিটিউক্যালসের এর সহযোগিতায় পঞ্চগড়ের তেঁতুলিয়ার মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার ১২’শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র হিসেবে হুডি উপহার দিতে গিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বতর্মানের আর্থ সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় শিক্ষা ব্যবস্থাকে স্ট্রং করতে চাই। বর্তমানে বাংলাদেশের মূল্য স্থিতির অবস্থা, একজন সন্তানকে পড়াশোনা করার যে খরচ। সেখানে সরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের যে গ্রেড তা ১০ম গ্রেডে আনা উচিত। কারণ আমরা যদি শিক্ষকদের সেই সাপোর্ট বা সম্মানটা না দেই খুব স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বা দায়বদ্ধতা, সেটা তারা সেভাবে খুঁজে পাবে না। এবং তাদেরকে জীবিকা নির্বাহের জন্য অন্যদিকে মনোযোগ দিতে হবে। তো দুইদিনকে মনোযোগ দিয়ে খুব স্বাভাবিক ভাবে আমাদের শিক্ষার্থীদের যে কাঙ্ক্ষিত অগ্রগতি সেটা আমরা দেখতে পাবো না। আমরা যেমন শিক্ষার্থীদের নিয়ে কাজ করবো, তেমনা আমাদের অবকাঠামোর দিকে লক্ষ রাখতে হবে। আমাদের সম্মানিত শিক্ষক যারা রয়েছে তাদের দিকেও লক্ষ রাখতে হবে।

আরও পড়ুনঃ   বগুড়ায় বিদেশি পিস্তলসহ চারজন গ্রেপ্তার

সারজিস বলেন, তেঁতুলিয়ার শিশুস্বর্গ ফাউন্ডেশন শিশুদের নিয়ে কাজ শুরু করেছে। আমরা চাই তারা আরো বড় পরিসরে কাজ করুক। এখানে এক হাজারের মতো শিশু শিক্ষার্থী আছে। তারা আগামী ২০ বছরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ এক হাজার সেক্টরে কাজ করবে। তারা যতটা ভালো করবে, তেঁতুলিয়া পঞ্চগড় ততটা ভালো করবে। তথা বাংলাদেশ ততটা ভালো করবে বলেও জানান সারজিস।

এ সময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রংপুর বিভাগীয় স্থানীয় সরকারের যুগ্মসচিব ও পরিচালক আবু জাফর। তিনি শিক্ষক- শিশু শিক্ষার্থী ও স্থানীয়দের উদ্দেশ্যে শিক্ষা ব্যবস্থার অতীত ও বর্তমান নিয়ে বলেন, একটা দেশের বড় সম্পদ মানুষ বা হিউম্যান রিসোর্স। এই দেশের মানুষকে যদি দেখভাল ও নার্সিং করি তবে দেশকে পরিবর্তন করা সম্ভব।

আরও পড়ুনঃ   রাজশাহী চারঘাট সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

অনুষ্ঠানে আজিজনগর ব্রাইড স্টার পাঠাগারের সভাপতি তাজ উদ্দীন আহম্মেদের সভাপতিত্বে ও আকরাম হোসেন জাকারিয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বী, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জাকির হোসেন, ডিরেক্টর মোহাম্মদ মণ্জু মোল্লা, শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত কবীর, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন রণ্জু, সদস্য সচিব রেজাউল করিম শাহিন দলের নেতাকর্মী ও শিক্ষক-শিক্ষার্থীরা।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST