১৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বগুড়ায় বিদেশি পিস্তলসহ চারজন গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে বগুড়া সদর থানা পুলিশ। এ সময় ছিনতাইকারীদের বাড়িতে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তলসহ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

ছিনতাই চক্রের চার সদস্য হলেন- রহমান নগরের মৃত আব্দুস সালামের ছেলে জিহাদ (২৩), সূত্রাপুরের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে রিয়াদ (১৯), মালগ্রামের মৃত রাঘুর ছেলে রাসু (২০) ও ইসলামপুর হরিগাড়ীর বাসিন্দা চান মিয়ার ছেলে আরিফ আহমেদ কবির (২৪)।

আরও পড়ুনঃ   ছাত্র আন্দোলনে অংশ নেওয়া আসিফের খোঁজ মেলেনি এক মাসেও

অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, গত ৭ জানুয়ারি বগুড়া সদর থানায় ছিনতাইয়ের একটি মামলা দায়ের করা হয়। উক্ত মামলার তদন্তে প্রাপ্ত আসামি জিহাদের অবস্থান নিশ্চিত হলে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানাধীন রহমান নগর জিলাদার পাড়া থেকে জিহাদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তার ঘর তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হলে, সুকৌশলে টেবিলে রাখা টেডি বিয়ার পুতুলের মধ্য থেকে একটি সচল বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলিসহ ম্যাগাজিন এবং খাটের নিচ থেকে ছয়টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   বেনাপোলে ১৮৪ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান

তিনি আরও বলেন, ছিনতাইয়ের সঙ্গে জড়িত মো. আরিফ আহমেদ কবির একজন বিকাশ এজেন্ট। তার দেওয়া তথ্যেই ছিনতাইয়ের ঘটনাটি সংঘটিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

১

পরিকল্পনা কমিশনের সদস্যের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ ও মতবিনিময়

২

জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

৩

রামগতিতে সংযোগ সড়ক ভেঙে বিচ্ছিন্ন জনপদ

৪

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ আটক ৩

৫

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

৬

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, ডাকাতির সরঞ্জাম উদ্ধার

৭

রাজপথেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে: এ্যানি

৮

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৪০০ পিছ ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

৯

নগরীতে স্বর্ণের বারসহ ২ চোরাচালানকারী গ্রেফতার

১০

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

১১

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

১২

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

১৩

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

১৪

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

১৫

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১৬

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১৭

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

১৮

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৯

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST