২৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ভোটার তালিকা হালনাগাদ, খসড়া ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : আজ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সকাল ১০ টায় রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (আরপিএটিসি) এর সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের সকল নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসকগণের সাথে ভোটার তালিকা হালনাগাদ, খসড়া ভোটার তালিকা প্রকাশ ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এর সভাপতিত্বে আঞ্চলিক নির্বাচন অফিস আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

ভোটার তালিকা হালনাগাদকরণে সমস্যাযুক্ত সংখ্যা বেশি নয় উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবীর উপস্থিত নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ভুল তথ্যযুক্ত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন এখনআপনাদের প্রধান চ্যালেঞ্জ। এনআইডি সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে বলেই নাগরিকগণ আপনাদের কাছে আসে। প্রযোজ্য ক্ষেত্রে এনআইডি’র সংশোধন ও নতুন ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি নির্ভুলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের সচেষ্ট হওয়ার নির্দেশনা দেন।

আরও পড়ুনঃ   স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্ট রাজশাহী’র উদ্যোগে শিক্ষাবৃত্তি ২০২৪ অনুষ্ঠিত

প্রধান অতিথি আরও বলেন, সরকারী চাকুরীজীবী হিসেবে আমাদের নিজ দায়িত্বের কাজটুকু করে যেতে হবে। নিজ অফিসকে ব্র্যান্ডিং করতে হবে দক্ষতা ও সততা দিয়ে।তিনি এসময় সকল কর্মকর্তাকে জনবান্ধব হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেন, নির্বাচনের কাজে আমাদের প্রশাসনের সবাই কোনোনা কোনোভাবে যুক্ত থাকেই।নির্বাচন অফিসের কর্মকর্তাদের সাথে আমাদের একত্রে একই সূত্রে কাজ করতে হয়। আমাদের উদ্দেশ্য একটাই আমরা সম্মিলিত প্রয়াসে একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই।

আরও পড়ুনঃ   ফের কমলো দাম, অস্থির সোনার বাজার

স্থানীয় পর্যায়ে এনআইডি সংশোধনের সুযোগ সৃষ্টি, ভোটার তালিকা হালনাগাদ করতে প্রচারণা বাড়ানো, একাধিক জন্মনিবন্ধন সনদ তৈরির সুযোগ বন্ধ করা,আধুনিক যন্ত্রপাতি সরবরাহ, ভোটার হালনাগাদ ফরমে অপ্রয়োজনীয় তথ্য বাদ দেওয়া-সভায় অংশগ্রহণকারীরা এমন অনেক সুপারিশ উত্থাপন করলে সেগুলি বাস্তবায়নের আশ্বাস দেন মহাপরিচালক।

সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন স্বাগত বক্তব্য রাখেন এবং রাজশাহী বিভাগের ভোটার সংখ্যা ও ভোটকেন্দ্রের তথ্য উপস্থাপন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সৌজন্য সাক্ষাৎ

রামেক হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

ইসলামাবাদে পাকিস্তান-ইরান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

তথ্য অধিকার : সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক ক্ষমতায়নের ভিত্তি

পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

১০

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

১১

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১২

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

১৩

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

১৪

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৫

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

১৭

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

১৮

মাহফিলের দাওয়াত ঘিরে দাওকান্দি কলেজে উত্তেজনা, প্রদর্শকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

১৯

বাড়ির সামনে ভূমিহীনদের অনশন ভাঙালেন ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST