২৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কবে বিপিএলে আসছেন শাহিন আফ্রিদি, জানাল ফরচুন বরিশাল

অনলাইন ডেস্ক : কদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে পাকিস্তানি তারকা শাহিন আফ্রিদিকে নিজেদের ডেরায় আনার ঘোষণা দিয়েছিল ফরচুন বরিশাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আরও একবার বিপিএলে হাজির হয়েছে শক্তিশালী এক দল নিয়ে। তারই সবশেষ সংযোজন ছিলেন পাকিস্তানের তারকা শাহিন আফ্রিদি।

টি-টোয়েন্টি ক্রিকেটে সময়ের অন্যতম সেরা এই বোলারের ব্যাপারে এবার নতুন করে সুখবর দিলেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে জানিয়েছেন আগামী ২৭ তারিখেই বিপিএল খেলতে বাংলাদেশে পা রাখবেন শাহিন আফ্রিদি। সেদিনই তার ফরচুন বরিশালের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ   বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৫০ লাখ মানুষ, পরিস্থিতি উন্নতির দিকে: দুর্যোগ মন্ত্রণালয়

ঠিক কতদিনের জন্য আসছেন শাহিন আফ্রিদি– এমন প্রশ্নের উত্তরে মিজানুর রহমান জানান, শুরুর দিকের ৫ থেকে ৭টি ম্যাচ খেলবেন ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা এই পেসার। যার অর্থ, বিপিএলে ঢাকা পর্বের পর সিলেট পর্বেও কিছু ম্যাচে দেখা যেতে পারে পাকিস্তানের এই স্পিডস্টারকে।

তারকাখচিত বরিশাল স্কোয়াডে শাহিন আফ্রিদির যুক্ত হওয়া নিশ্চিতভাবেই শক্তি বাড়াবে বর্তমান চ্যাম্পিয়নদের জন্য। সরাসরি সাইনিং এবং ড্রাফট মিলিয়ে এবারও বেশ শক্ত এক স্কোয়াড দাঁড় করিয়েছে ফরচুন বরিশাল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেও থাকছে তারা। দুর্বার রাজশাহীর বিপক্ষে ৩০ ডিসেম্বর দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে তারা।

আরও পড়ুনঃ   বাগমারায় মাদ্রাসা বোর্ডের অধিনে একটি কেন্দ্রে হচ্ছে ফাজিল পরীক্ষা

বিপিএলে বরিশাল স্কোয়াড
দেশি : মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম
বিদেশি : জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার, শাহিন আফ্রিদি
ড্রাফটের আগে : তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, ফাহিম আশরাফ, ডেভিড মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী।-ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন : পার্বত্যমন্ত্রী

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

১০

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

১১

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

১২

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

১৩

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১৪

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১৫

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১৬

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৭

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৮

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৯

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST