২৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

দিনে সম্পর্কোন্নয়নের জন্য বৈঠক, রাতে হামলা

অনলাইন ডেস্ক : আফগানিস্তানে বিমান হামলা চালানোর কয়েক ঘণ্টা আগে দেশটির সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিল পাকিস্তানের একটি প্রতিনিধি দল। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল দুই প্রতিবেশী দেশের মধ্যকার বিভেদগুলো দূর করা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন।

আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত এবং দেশটির আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদিক এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করছেন মোহাম্মদ সাদিকের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।

ছবিটির সঙ্গে সংযুক্ত বার্তায় মোহাম্মদ সাদিক বলেন, “আমরা আজ (আফগানিস্তানের) পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেছি। বিভিন্ন ইস্যুতে বিস্তারিত আলাপ-আলোচনা হয়েছে আমাদের। বৈঠকে আমরা দুই দেশের সম্পর্কোন্নয়ন ও দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এই অঞ্চলকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতে পথে নিয়ে যেতে ঐকমত্যে পৌঁছেছি।

আগের দিন আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির সঙ্গেও বৈঠক করেছেন মোহাম্মদ সাদিক। সে তথ্যও এক্সবার্তায় উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুনঃ   পাকিস্তানে ইমরান খানকে মুক্তি দিয়ে সর্বদলীয় বৈঠক আয়োজনের দাবি

মোহাম্মদ সাদিক এবং আমির খান মুত্তাকির বৈঠকের ১২ ঘণ্টার মধ্যেই আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাকতিকায় ব্যাপক বিমান হামলা পরিচালনা করে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী।

প্রদেশের বারমাল জেলার লামানসহ ৭টি গ্রামকে লক্ষ্য করে চালানো এ হামলায় মুর্গ বাজার নামের একটি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে আফগানিস্তানের সংবাদমাধ্যম খামা নিউজ। বাকি গ্রামগুলোরেও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খারাজমি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জানিয়েছেন, পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।

এক্সবার্তায় এনায়েতুল্লাহ আরও বলেন, নিহতরা সবাই বেসামরিক এবং পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওয়াজিরিস্তান থেকে শরণার্থী হিসেবে এসেছিলেন এবং আফগান সরকার তাদেরকে বসবাসের অনুমতি দিয়েছিল।

দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে টানাপোড়েনের মূল কারণ আফগান তালেবানগোষ্ঠীর পাকিস্তান শাখা তেহরিক-ই তালেবান (টিটিপি)। সন্ত্রাসবাদ ও জঙ্গি তৎপরতার কারণে কয়েক বছর আগে টিটিপিকে নিষিদ্ধ করেছে পাকিস্তানের সরকার। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় টিটিপি বেশ সক্রিয়। এই প্রদেশটির সঙ্গে আফগানিস্তানের সীমান্ত রয়েছে।

আরও পড়ুনঃ   আলোচনার জন্য সৌদি যুবরাজ ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাত

আফগানিস্তানের তালেবানগোষ্ঠী টিটিপিকে নিয়মিত বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে বলে বেশ কয়েক বার অভিযোগ করেছে ইসলামাবাদ, তবে কাবুল সে অভিযোগ বরাবর প্রত্যাখ্যান করেছে।

২০২১ সালে আফগান তালেবানগোষ্ঠী কাবুল দখল করার পর খাইবার পাখতুনখোয়ায় টিটিপির সন্ত্রাসবাদী তৎপরতা কয়েক গুণ বৃদ্ধি পায়। এই গোষ্ঠীটিকে নির্মূল করতে সেখানে নিয়মিত অভিযান শুরু করে পাকিস্তানের সেনাবাহিনী। অভিযান থেকে বাঁচতে সীমান্ত পাড়ি দিয়ে আফগানিস্তানে আশ্রয় নেওয়া শুরু করেন পাকিস্তানের অনেক নাগরিক। আফগানিস্তানও তাদের প্রায় নাগরিকের মর্যাদা দিয়ে গ্রহণ করে।

পাকিস্তানের অভিযোগ— কাবুলে ক্ষমতাসীন তালেবান সরকার আফগানিস্তানকে টিটিপি ও তার সমমনা গোষ্ঠীগুলোর ‘নিরাপদ স্বর্গরাজ্যে’ পরিণত করেছে। টিটিপিকে দমনের জন্য কাবুলকে যৌথ অভিযান পরিচালনার প্রস্তাবও দিয়েছে ইসলামাবাদ।

এদিকে তালেবান সরকার টিটিপির সঙ্গে সম্পর্ক থাকার তথ্য পুরোপুরি প্রত্যাখ্যান করলেও যৌথ অভিযানের প্রস্তাবে অনীহা জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

রাজশাহী কলেজের কমনরুম সংস্কারসহ পাঁচ দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১০

পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন : পার্বত্যমন্ত্রী

১১

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

১২

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

১৩

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

১৪

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

১৫

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

১৬

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

১৭

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

১৮

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

১৯

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

২০

Design & Developed by: BD IT HOST