২৪ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা আজ মঙ্গলবার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এ সভায় সভাপতিত্ব করেন।

সভায় অনলাইনে ঢাকা থেকে সংযুক্ত হয়ে আইএমইডির পরিচালক সকল প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করতে প্রকল্প পরিচালকদের নির্দেশ দানের অনুরোধ জানান।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এইচপিভি ক্যাম্পেইনে রাজশাহী দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে। ক্যাম্পেইনেএ বিভাগের অর্জন ৯৬ শতাংশ। কোটা আন্দোলনে রাজশাহী বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১ হাজার ৭৪ জন ভর্তি হয়েছিল বলে তিনি সভাকে জানান।

রাজশাহী ওয়াসার পক্ষ থেকে এখনও পানির মূল্য বৃদ্ধি করা হয়নি বলে জানিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ। রাজশাহী ওয়াসার পানির মূল্য দেশের চারটি ওয়াসার মধ্যে সর্বনিম্ন বলে উল্লেখ করেন ওয়াসার প্রতিনিধি।

আরও পড়ুনঃ   বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস

বিভাগীয় নির্বাচন কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ২ জানুয়ারি নির্বাচন অফিস এবং ইউনিয়ন পরিষদগুলোতে ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নে এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটারের তথ্য সংগ্রহ করা হবে।

খাদ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, রাজশাহী বিভাগে চাল ও গম মজুদ আছে ১ লক্ষ ৮১ হাজার টন। বোরো মৌসুমে চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা এ বিভাগে ১ লক্ষ ১১ হাজার টন। এর মধ্যে ৯১ হাজার টন চাল সংগ্রহের চুক্তি সম্পন্ন হয়েছে এবং ইতোমধ্যে ৩১ হাজার টন চাল সংগ্রহ সম্পন্ন হয়েছে।

কৃষি বিভাগের পক্ষ হতে বলা হয়েছে, রাজশাহী অঞ্চলে এবছর রোপা আমন এর আবাদ ও ফলন লক্ষমাত্রা ছাড়িয়ে গেছে। আলু, পেয়াজ, রসুন, সরিষা চাষে সার সরবরাহ নিশ্চিত করতে কৃষি বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ভেঙে গেছে রেললাইনের পাত, ধীরগতিতে চলছে ট্রেন

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, ১ জানুয়ারি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হবে। তাই স্কুলগুলোতে বই পৌঁছানো নিশ্চিত করতে হবে। বিদ্যুতের প্রিপেইড মিটারে অতিরিক্ত চার্জ কাটা নিয়ে অসন্তোষ কমাতে এবিষয়ে গ্রাহকদের সাথে মতবিনিময়ের জন্য তিনি নেসকো কর্তৃপক্ষকে অনুরোধ করেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে খাদ্যশস্য সংগ্রহ এবং কৃষকদের চাষের জন্য সার ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এসময় তিনি বিভিন্ন বিভাগের কার্যক্রম আন্তরিকতার সাথে বাস্তবায়নের অনুরোধ জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST