৩ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

মোহনপুরে অসুস্থ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহীর মোহনপুর উপজেলায় বিভিন্ন রোগে আক্রান্ত অসুস্থদের চিকিৎসা সহায়তা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের আর্থিক সাহায্য প্রদাণ করা হয়েছে। বুধবার সকালে মোহনপুর উপজেলা হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এসব চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহাঃ আসাদুজ্জামান আসাদ।

এসময় সংসদ সদস্য আসাদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করে। ঈদ আসলে অতীতে এই কাজগুলো হয় নি। এখন অসুস্থ রোগীদের সহায়তা করছেন প্রধানমন্ত্রী। তিনি সব সময়ই মানুষের পাশে দাঁড়ান। এরই অংশ হিসেবে আজকের এই সহায়তা প্রদান।

আরও পড়ুনঃ   পার্বত্য লেবাননের দুটি বাড়িতে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ২৩

তিনি বলেন, আজকে যে সহযোহিতা দেয়া হচ্ছে, এই টাকায় হয়তো আপনাদের চিকিৎসা হবে না। কিন্তু চিকিৎসার ক্ষেত্রে যে সহযোগিতা সেটি হবে। আমি মনে করি এটি দেশরত্ন শেখ হাসিনার অনুদান। এটি টাকার জায়গাতে ছোট মনে হলেও আন্তরিকতার জায়গা থেকে অনেক বড়।

মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান সানজীদা রহমান রিক্তা, আওয়ামী লীগ নেতা এনামুল হক প্রমুখ।

আরও পড়ুনঃ   রাবির মনোবিজ্ঞান বিভাগের দুই শিক্ষিকাকে অবাঞ্ছিত ঘোষণা

পরে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১১ জন রোগীর মাঝে এককালীন ৫০ হাজার টাকা করে চেক দেয়া হয়। একই সময় জাতীয় সমাজকল্যান পরিষদের অর্থায়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৮টি পরিবার ও ৫ শিক্ষার্থীকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ২ 

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২৭

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

১০

সমুদ্রবন্দর সমূহকে ৩নং সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১১

এআই যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

১৫

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

১৬

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

১৭

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

২০

Design & Developed by: BD IT HOST