২২ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারায় ট্যাংকার বিস্ফোরণে তেলের ডিপোসহ আটটি দোকানে আগুন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা উপজেলায় তেলের ট্রাকে বিস্ফোরণ হয়েছে। পরে আগুন ছড়িয়ে পড়ে একটি তেলের ডিপোসহ আটটি দোকান পুড়ে গেছে।

আজ রোববার সন্ধ্যায় উপজেলার তাহেরপুর বাজারে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি।

আরও পড়ুনঃ   এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের : তারেক রহমান

জানতে চাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাগমারা ফায়ার স্টেশনের ইনচার্জ মো. ইব্রাহিম বলেন, খবর পেয়ে বাগমারা ও দুর্গাপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই ট্যাংকার ট্রাকটি আগুনে ধ্বংস হয়ে যায়। এ ছাড়া আগুনে তেলের ডিপোসহ মোট আটটি দোকান পুড়ে গেছে।

আরও পড়ুনঃ   মোহনপুর আ.লীগ নেতৃবৃন্দের সাথে এমপি আসাদের মতবিনিময়

মো. ইব্রাহিম জানান, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে খাবারের হোটেল, মুদিদোকান ও ওয়ার্কশপ ছিল। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। শুধু তেলের দোকানেরই প্রায় ৪০০ ব্যারেল তেল পুড়ে গেছে। তাঁরা ধারণা করছেন, ট্যাংকার থেকে ব্যারেলে তেল দেওয়ার সময় সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

১০

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

১১

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

১২

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

১৩

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১৪

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১৫

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১৬

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৮

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST