২১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ইসরায়েলের নেতৃত্ব দেওয়ার “যোগ্য নন” নেতানিয়াহু

অনলাইন ডেস্ক : টানা ১৪ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বর্বর সেই আগ্রাসনে নিহত হয়েছেন ৪৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

তবে এরপরও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে পরাজিত করতে পারেনি দেশটি। এমন অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক এক প্রতিরক্ষামন্ত্রী।

তিনি বলেছেন, ইসরায়েলের নেতৃত্ব দেওয়ার জন্য নেতানিয়াহু “যোগ্য ব্যক্তি নন”। শনিবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু “ইহুদি জনগণের নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি নন” বলে শুক্রবার সাবেক ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ মন্তব্য করেছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, “নেতানিয়াহু প্রধানমন্ত্রী আছেন ঠিকই, কিন্তু তিনি ইসরায়েলি সমাজের মতো একটি সম্প্রদায়ের নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত নন। ইসরায়েল রাষ্ট্র এবং ইসরায়েলি সমাজ একটি ভিন্ন নেতৃত্ব পাওয়ার যোগ্য।”

আরও পড়ুনঃ   ইউক্রেনের ৫০টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া

মূলত গাজায় ইসরায়েলি বন্দিদের মুক্ত করার জন্য বন্দি বিনিময় চুক্তিতে আলোচনা করতে অস্বীকার করার পাশাপাশি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের জন্য নেতানিয়াহু তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন। গত কয়েক মাস ধরে গাজায় আটক ইসরায়েলি বন্দিদের পরিবার একটি চুক্তিতে পৌঁছানোর জন্য নেতানিয়াহুর সরকারের ওপর চাপ বাড়িয়েছে।

এমনকি বিরোধী নেতারা এবং বন্দিদের পরিবার নেতানিয়াহুকে ক্ষমতায় নিজের অবস্থান বজায় রাখার জন্য চুক্তিতে বাধা দেওয়ার অভিযোগও তুলেছে।

অন্যদিকে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচসহ বেশ কিছু উগ্র ডানপন্থি মন্ত্রী যুদ্ধের অবসানে ঘটিয়ে কোনও চুক্তিতে সম্মত হলে জোট থেকে সরে যাওয়ার এবং সরকারের পতন ঘটানোর হুমকি দিয়েছেন।

এছাড়া নেতানিয়াহু ঘুষ গ্রহহের পাশাপাশি বিশ্বাসভঙ্গের সাথে যুক্ত তিনটি হাই-প্রোফাইল মামলায় দুর্নীতির অভিযোগের মুখোমুখিও হয়েছেন। এই মামলাগুলোতে নেতানিয়াহুর বিচার ২০২০ সালে শুরু হয়েছিল এবং এখনও চলমান রয়েছে।

আরও পড়ুনঃ   রাশিয়ার সঙ্গে ১০ হাজার কোটি ডলারের বাণিজ্যচুক্তি স্বাক্ষর ভারতের

যদিও নেতানিয়াহু এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন, তাকে পদ থেকে অপসারণের লক্ষ্যে এটি একটি রাজনৈতিক প্রচারণার অংশ।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৪৫ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও লক্ষাধিক মানুষ। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১০

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১১

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১২

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৩

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৪

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৬

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৯

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST