১৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতির চেষ্টা: অস্ত্রসহ ৩ জনের আত্মসমর্পণ

অনলাইন ডেস্ক : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতির চেষ্টা চালানো তিনজন যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।

ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের প্রায় সাড়ে তিন ঘণ্টা জিম্মি রাখার পর বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তারা অস্ত্রসহ আত্মসমর্পণ করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, অস্ত্রসহ তিনজন যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। পরে তাদের কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ   গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর গুলি

তাদের হাতে কী ধরনের অস্ত্র ছিল, এ বিষয়ে ওসি বলেন, ডাকাতদের হাতে চাকুসহ অস্ত্র ছিল। তবে অস্ত্রগুলো খেলনার কি না যাচাই-বাচাই করা হচ্ছে।

দুপুর ২টার দিকে ডাকাতরা ওই ব্যাংকের দ্বিতীয় তলায় ঢুকে পড়ে। তারা যখন সিঁড়ি দিয়ে ব্যাংকে ঢোকে, তখন নিচে অন্যান্য লোকজন ও ব্যবসায়ীরা বিষয়টি টের পেয়ে যান। সঙ্গে সঙ্গে কয়েকজন ব্যবসায়ী ও লোকজন ব্যাংকের প্রবেশ ও বের হওয়ার একমাত্র সিঁড়ির মুখে থাকা কলাপসিবল গেট বন্ধ করে দেন। এরপরই ব্যাংকের ভেতরে থাকা ডাকাতরা সেখানে অবরুদ্ধ হয়ে পড়ে।

আরও পড়ুনঃ   সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ

খবর পেয়ে তখনই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে ব্যাংকটি ঘিরে ফেলেন। পরে অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও ঘটনাস্থলে অবস্থান নেয়।

তখন ব্যাংকের ভেতরে কর্মকর্তাসহ ১০ থেকে ১২ জন স্টাফ জিম্মি হয়ে পড়েন।

অভিযানে থাকা কর্মকর্তারা তখন ডাকাতদের সঙ্গে ‘সমঝোতা’র জন্য চেষ্টা চালান। এমন পরিস্থিতিতে জিম্মিদের মুক্তির বিনিময়ে নিজেদের ‘সেফ এক্সিট’ বা নিরাপদে প্রস্থান দাবি করে ডাকাতরা। -বাংলানিউজ টোয়েন্টিফোর.কম

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১০

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১১

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১২

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১৩

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১৪

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১৫

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৬

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৭

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৮

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৯

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

২০

Design & Developed by: BD IT HOST