১৮ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বরবাদ সিনেমার পোস্টার প্রকাশ্যে আনলেন শাকিব খান

অনলাইন ডেস্ক : তারকা বেষ্টিত জমকালো আয়োজনে ‘বরবাদ’ সিনেমার পোস্টার উন্মোচন করলেন রিমার্ক-হারল্যানের ডিরেক্টর শাকিব খান। আজ বুধবার রাজধানীর হোটেল শেরাটনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই আয়োজনে দেশের শীর্ষস্থানীয় বিউটি ব্র্যান্ড লিলি ও বরবাদ সিনেমার প্রোডাকশন হাউস রিয়েল এনার্জি প্রোডাকশনের সঙ্গে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিমার্ক-হারল্যানের ডিরেক্টর ও বরবাদের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়কারী লিলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেগা স্টার শাকিব খান, বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, পূজা চেরি, শবনম ফারিয়া, প্রার্থনা ফারদিন দীঘি, ইরফান সাজ্জাদ, মিম মানতাসা ও লিলির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুনঃ   স্বামীর সঙ্গে সিঙ্গাপুরে রোশনি, কেমন কাটছে অভিনেত্রীর ছুটির দিন

দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে বাংলা চলচ্চিত্রকে নতুনভাবে তুলে ধরা রিমার্ক-হারল্যানের ডিরেক্টর শাকিব খান মানেই ভিন্ন কিছু। তাই বরবাদের ফার্স্ট লুক ঘিরে তুমুল আগ্রহ লক্ষ্য করা গেছে উপস্থিত দর্শকদের মাঝে। বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় সব তারকা নিয়ে বিগ বাজেটের এই সিনেমা বক্স অফিসেও ঝড় তুলবে বলে আশা সংশ্লিষ্টদের।

অনুষ্ঠানে রিমার্ক-হারল্যানের ডিরেক্টর শাকিব খান বলেন, দেশসেরা বিউটি ব্র্যান্ড লিলি বরাবরই দেশীয় শিল্প-সংস্কৃতির উন্নয়নে অগ্রগামী ভূমিকা রেখে যাচ্ছে। তারই ফলশ্রুতিতে আজকে লিলি সংযুক্ত হল বরবাদের সঙ্গে। বরবাদ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক নতুন ইতিহাস রচনা করবে বলে আমি মনে করি। এই ছবি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে, একটি গ্র্যান্ড সেটিংয়ে তৈরি করা হয়েছে, যাতে প্রতিটি কলাকুশলী মুনশিয়ানার ছাপ রেখেছেন। আর অবশ্যই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমার ব্র্যান্ড লিলিকে, এত সুন্দরভাবে আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য।

আরও পড়ুনঃ   ভুল অস্ত্রোপচার, যা ঘটেছিল প্রিয়াঙ্কা সঙ্গে

বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশে উন্নত প্রযুক্তির ব্যবহারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে বিউটি ব্র্যান্ড লিলি। এরই ধারাবাহিকতায় দেশের অন্যতম বৃহৎ ও সবচেয়ে ক্লিন ফ্যাক্টরিতে শতভাগ অটোমেটেড মেশিনারি ব্যবহার করে তৈরি হচ্ছে লিলির পণ্য। এ ছাড়া সর্বাধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার হচ্ছে লিলি বিউটি সোপের উৎপাদন প্রক্রিয়ায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১০

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১১

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১২

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৩

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৬

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৮

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

১৯

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST