১৮ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে আরএমপি’ র গণবিজ্ঞপ্তি

সংবাদ বিজ্ঞপ্তি : আগামী ৩১ ডিসেম্বর থার্টিফার্স্ট নাইট (ইংরেজি বর্ষবরণ) উদ্‌যাপিত হবে। দিনটি উপলক্ষ্যে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে জারিকৃত নোটিশে বলা হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর (১) (ছ) ও ২৬ এর (১) (ঢ) ধারায় অর্পিত ক্ষমতাবলে ১ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত রাস্তায় সর্ব সাধারণের ব্যবহার্য স্থান, উন্মুক্ত স্থান/ছাদের

আরও পড়ুনঃ   জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার হচ্ছে

১। গান-বাজনা, বাদ্যযন্ত্র, ডিজে পার্টি, উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো যাবে না

২। আতশবাজি, ফানুস, পটকা ক্রয়-বিক্রয় ও ব্যবহার করা যাবে না

এছাড়াও একই আইনের ২৯ এর (১)(ক) ও (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগরী এলাকায় হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিষ্ফোরকদ্রব্য বহন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ১৯(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে ৩১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত মহানগরীর সকল বার ও মদের দোকানসমূহ বন্ধ রাখাসহ যে কোনো ধরণের মাদকদ্রব্য যথা-দেশী ও বিদেশী মদ, স্পিরিট/এলকোহল, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। তাছাড়া জয়রাইড ও বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরবাইক চালনা, রাস্তায় মদ্যপ অবস্থায় চলাফেরা এবং নারীদের প্রতি যে কোনো প্রকার হয়রানি বা ইভটিজিংকারী উচ্ছৃঙ্খল ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ   রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার লুট হওয়া গুলি উদ্ধার

গতকাল ১৭ ডিসেম্বর মঙ্গলবার আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১২

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৩

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

১৪

রাজশাহীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ

১৫

নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ দুই সহোদর উদ্ধার

১৬

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

১৭

আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের

১৮

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

১৯

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

২০

Design & Developed by: BD IT HOST