১৭ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কোল্ডস্টোরজে অভিযান: মজুত রাখা ২৩০০ বস্তা আলু জব্দ

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলায় কোল্ডস্টোরে মজুত রাখা ২ হাজার ৩০০ বস্তা আলু জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় রহমান ব্রাদার্স কোল্ড স্টোরেজ প্রা. লি. অভিযান চালিয়ে এই আলু জব্দ করা হয়। পরে ডাকের মাধ্যমে ৩৯ টাকা কেজি দরে আলুগুলো বিক্রি করা হয়। ব্যবসায়ীরা বিক্রি করবেন ৪৫ টাকা কেজি দরে।

জানা গেছে, পবায় রহমান ব্রাদার্স কোল্ড স্টোরেজ প্রা. লি. বিক্রির পরেও ২ হাজার ২০০ বস্তা আলু মজুত রাখা হয়েছিল। একই কোল্ডস্টোরজে অন্য একটি রুম থেকে আরও ১০০ বস্তা আলু জব্দ করা হয়। এর আগে রোববার উপজেলার আমান কোল্ডস্টোরজে ৪৫২ বস্তা ও রহমান কোল্ডস্টোরজে ১৫০৫ বস্তা আলু জব্দ করা হয়।

আরও পড়ুনঃ   পদ্মার চরে বিষ টোপ দিয়ে অতিথি পাখি হত্যা: তিন দিনের জেল

পবার ইউএনও মো. সোহরাব হোসেন বলেন, কোল্ডস্টোরজে মজুত খালি করে দেওয়া হচ্ছে। জব্দকৃত আলুগুলো ব্যবসায়ীরা ৩৯ টাকা কেজি দরে ক্রয় করেছেন। তারা ৪৫ টাকা কেজি দরে খুচরা বাজারে বিক্রি করবেন। বিষয়টা মনিটরিং করা হবে। ইতোমধ্যে কয়েকটি কোল্ডস্টোরজে অভিযান পরিচালনা করা হয়েছে।

কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, সরকার পাইকারি বাজারের দাম নির্ধারণ করে দেওয়ার পরেও কোল্ডস্টোরজে মালিক ও ব্যবসায়ীরা একটি সিন্ডিকেট তৈরি করে আলু মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন। তারা বাজারে বেশি দামে আলু বিক্রি করছেন। এ ব্যাপারে রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার কোল্ডস্টোরজে খালি করার নির্দেশ দেন। এরপরেও কয়েকটি কোল্ডস্টোরজে আলু মজুত রেখেছিল। প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে।

আরও পড়ুনঃ   নগরীতে বাজার নিয়ন্ত্রণে মনিটরিং করছে টাস্কফোর্স কমিটি

প্রসঙ্গত, রাজশাহী জেলাতে ৪৩টি কোল্ডস্টোরজে রয়েছে। এসব কোল্ডস্টোরজে সংরক্ষণ বা মজুত করা যায় প্রায় ৮৫ লাখ বস্তা আলু। প্রতি বস্তায় আলু থাকে ৬০ থেকে ৬৫ কেজি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

রাজশাহীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি : ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার

রাজশাহীতে দ্বিতীয় দিনের মত কর্মবিরোধীতে ইন্টার্ন চিকিৎসকরা

বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে : স্বাস্থ্যমন্ত্রী

ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়ল ইরান

স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

শিশু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

১০

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

১১

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১২

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

১৩

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

১৪

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

১৫

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৬

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

১৮

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

২০

Design & Developed by: BD IT HOST