৬ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারায় বিভিন্ন স্থানে কৃষি জমিতে পুকুর খননের চেষ্টা প্রশাসনের অভিযান

অভিযানে নেতৃত্ব দেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা।

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় কৃষি জমির মূল্যবান টপসয়েল কেটে পুকুর খনন রোধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বড় বিহানালী ইউনিয়নের ছোটকয়া গ্রামের পূর্ব পাশে ছোটকয়া বিল এবং ঝিকরা ইউনিয়নের ঝাড়গ্রাম এলাকার ঝাড়গ্রাম বিলে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা। অভিযানের সময় ছোটকয়া বিলে কৃষি জমির টপসয়েল কাটার কাজে ব্যবহৃত দুটি ভেকু মেশিন অকেজো করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ   বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই- মন্ত্রী ডাঃ এজেডএম জাহিদ হোসেন

অপরদিকে ঝিকরা ইউনিয়নের ঝাড়গ্রাম এলাকার ঝাড়গ্রাম বিলেও একই ধরনের অভিযান পরিচালনা করা হয়। সেখানেও টপসয়েল কাটার কাজে জড়িত কাউকে পাওয়া যায়নি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অপরিকল্পিতভাবে পুকুর খনন ও কৃষি জমি থেকে টপসয়েল কাটার ফলে জমির উর্বরতা নষ্ট হয়ে যায় এবং ফসল উৎপাদন ব্যাহত হয়। এতে কৃষি জমি দীর্ঘদিনের জন্য চাষের অনুপযোগী হয়ে পড়ে, পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে দেশের খাদ্য উৎপাদন মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।

আরও পড়ুনঃ   নাটোরে শিশু ধর্ষণের চেষ্টা, আসামির ১০ বছরের আটকাদেশ

এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম জানান, কৃষি জমির টপসয়েল কাটা রোধে প্রশাসনের নিয়মিত অভিযান চলমান থাকবে। পাশাপাশি এ অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। তার মতে, কৃষি জমি রক্ষা করা গেলে দেশের খাদ্য নিরাপত্তা ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখা সম্ভব হবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষি জমির টপসয়েল কাটা সংক্রান্ত কোনো তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST