১১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ফের কম বয়সী যুবকের প্রেমে পঞ্চাশের মালাইকা

অনলাইন ডেস্ক : ক্যারিয়ারের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। আরবাজ খানের সঙ্গে ১৭ বছরের বিয়ে টেকেনি অভিনেত্রীর। এরপর হাঁটুর বয়সী অর্জুন কাপুরের সঙ্গে ৫ বছরের প্রেম। আর তা ভাঙতেই এবার নতুন প্রেমে মালাইকা! বি-টাউনে গুঞ্জন, রাহুল বিজয় নামে এক যুবকের প্রেমে মজেছেন অভিনেত্রী।

গুঞ্জনের শুরুটা হয়েছিল গায়ক এপি ধিলোর একটি কনসার্ট থেকে। একটি ভাইরাল ক্লিপে দেখা যায়, এপি মালাইকাকে মঞ্চে উষ্ণ আলিঙ্গন করেন। কিন্তু না, এপি ধিলোঁর সঙ্গে ডেট করছেন না মালাইকা। মালাইকার নতুন প্রেমিক রাহুল বিজয়, যার সাথে তিনি কনসার্টে অংশ নিয়েছিলেন।

আরও পড়ুনঃ   ৩০০ কোটি টাকা পেলে স্বামী-সন্তান ছেড়ে বেরিয়ে পড়ব : ফারাহ

সম্প্রতি এক ইনস্টাগ্রাম স্টোরিতে কনসার্ট থেকে মালাইকার একটি ছবি শেয়ার করেন রাহুল। ক্যাপশনে তিনি লেখেন, ‘দাঁড়ান, এটা কি মালাইকার কনসার্ট ছিল?’ এরপরে দুজনের একটি মিষ্টি সেলফিও শেয়ার করেন রাহুল। কিন্তু মালাইকার জীবনের কে এই নতুন পুরুষ, যিনি নায়িকার মনের ক্ষত সারাচ্ছেন।

রাহুল একজন ফ্যাশন স্টাইলিস্ট এবং ফ্যাশন ডিজাইনের ডিগ্রিধারী সৃজনশীল পরামর্শদাতা। তিনি জি-কিউ ইন্ডিয়া, হার্পার্স বাজার ইন্ডিয়া এবং এলির মতো জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিনের প্রাক্তন সম্পাদক। এছাড়াও রাহুল বিনোদন জগতের সাথেও দীর্ঘদিন সংযুক্ত রয়েছেন। সারা আলি খান, আলিয়া ভাটের জিগরা সহ-অভিনেতা বেদাঙ্গ রায়না, ভিকি কৌশল, সুনীল শেঠি এবং আথিয়া শেঠির মতো বেশ কয়েকটি জনপ্রিয় সেলিব্রিটির সাথে কাজ করেছেন তিনি। চলতি মাসের শুরুতেই জিকিউ মেন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জন্য অর্জুন কাপুরকেও স্টাইল করেছিলেন তিনি।

আরও পড়ুনঃ   নেহা কক্করের ‘গ্রেপ্তারের’ বিষয়ে যা জানা গেল

২০১১ সালে ফ্যাশন ইন্টার্ন হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন রাহুল। ইন্ডাস্ট্রিতে তার বয়স মাত্র ১৩ বছর। এখনও ৪০-এর গণ্ডি পার করেননি মালাইকার চর্চিত প্রেমিক। অভিনেত্রীর চেয়ে বয়সে অনেকটাই ছোট তিনি।

উল্লেখ্য, আরবাজ খানের ডিভোর্স মঞ্জুর হওয়ার আগে অর্জুনকে ডেট করা শুরু করেছিলেন মালাইকা। কিন্তু চলতি বছরের অক্টোবরে ‘সিংহাম অ্যাগেইন’ ছবির প্রচারে অর্জুন স্পষ্ট বলেছিলেন, তিনি এখন সিঙ্গেল। এখন নতুন চর্চা মালাইকার জীবনে এসেছে অন্য পুরুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST