৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে আজ সোমবার (০৯ ডিসেম্বর) সকালে রাজশাহী দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবযোগদানকৃত বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খোন্দকার আজিম আহমেদ বলেন, আজকের দিবসের প্রতিপাদ্য হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা। প্রতিপাদ্যে কয়েকটি বিষয় আছে মন্তব্য করে তিনি বলেন, প্রথমটি হলো ‘দুর্নীতির বিরুদ্ধে’ তারপর ‘তারুণ্যের একতা’ আরেকটি হচ্ছে ‘গড়বে আগামীর শুদ্ধতা’। শুধু দুর্নীতির বিরোধীতাই আমরা বলি তা না, দুর্নীতিকে আমরা নির্মূল করতে চাই, প্রতিরোধ করতে চাই। আমরা যদি না করি তো করবে কারা? দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকেই ঐক্যবদ্ধ হতে হবে।

আরও পড়ুনঃ   ঋণের ফাঁদে রাজশাহী, বাঁচতে গিয়ে মরছে মানুষ

এসময় ছাত্র-ছাত্রীদের সাথে সম্মিলিতভাবে দুর্নীতিবিরোধী স্লোগান দেন বিভাগীয় কমিশনার। দুর্নীতির বিরুদ্ধে তরুণদেরকে এক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘বিভেদ না একতা, একতা একতা”। দুর্নীতিকে প্রতিরোধ করার বিষয়ে তিনি স্লোগান দেন ‘‘বিরোধীতা না প্রতিরোধ, প্রতিরোধ প্রতিরোধ”। দুর্নীতিকে নির্মূল করে শুদ্ধতা অর্জনের প্রত্যায় ব্যক্ত করে ছাত্র-ছাত্রীদের সাথে স্লোগান দেন ‘‘দুর্নীতি না শুদ্ধতা, শুদ্ধতা শুদ্ধতা”।

বিশেষ অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, দুর্নীতির মূল কারণ হচ্ছে নৈতিকতাশূন্য কাজ, নৈতিকতাশূন্য বিবেক। তিনি বলেন, শুধু দুর্নীতি দমন করলেই হবে না কারণ দমন করলে তার বীজ থেকে যাবে, তাই দুর্নীতি নির্মূল করতে হবে। দুর্নীতিবাজদের আমরা আর প্রশংসা করতে চাই না উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, দুর্নীতি কী, কেন হচ্ছে, কোথায় হচ্ছে এবং কারা এই দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা করছে তা উদ্ঘাটন করতে হবে।

আরও পড়ুনঃ   রক্ত গরম করে আইসিসির শাস্তির খড়গে হৃদয়

রাজশাহী দুদকের পরিচালক মো. কামরুল আহসান এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আলমগীর রহমান, পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. এহসানুল হুদা এবং সচেতন নাগরিক কমিটি(সনাক) এর সভাপতি ড. সিদ্ধার্থ শংকর তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST