৮ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আসাদের বাসভবনে ঢুকে লুটপাট চালাচ্ছে জনতা

অনলাইন ডেস্ক : সরকারবিরোধী বিদ্রোহীরা রোববার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নিলে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তার দেশত্যাগের পর দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মাদ আল-জালালি জনগণের নির্বাচিত নেতৃত্বকে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন।

প্রেসিডেন্ট চলে গেলেও প্রধানমন্ত্রী দামেস্কে নিজ বাড়িতে রয়েছেন। তবে আসাদের দেশ ছাড়ার খবরের সঙ্গে সঙ্গেই তার দামেস্কের বাসভবনে ঢুকে পড়ে জনতা। এ সময় ভেতরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

আরও পড়ুনঃ   হরমুজে সম্পৃক্ত না হতে দ. কোরিয়াকে ইরানের সতর্কতা

দামেস্ক থেকে আল-জাজিরার সাংবাদিক বলছেন, আমরা আছি এন-৫ হাইওয়ে ধরে। ১৪ বছরের মধ্যে প্রথমবারের মতো লোকজন তাদের বাড়িতে ফিরে যাওয়ায় মহাসড়কে গাড়ি চলাচল করছে।

সাংবাদিক বলছেন, মানুষের আনন্দ অতুলনীয়। আমরা এখানকার বেসামরিক লোকজনের সাথে কথা বলেছি। তারা তাদের জিনিসপত্র দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছে।

ইদলিব থেকে হামা, হোমস, দামেস্ক এবং ডেরা পর্যন্ত সিরিয়ার ভূ-অঞ্চলজুড়ে তাদের আনন্দ ছড়িয়ে পড়েছে। সিরীয় ইতিহাসে এটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত।

সিরিয়া থেকে আল-জাজিরার সাংবাদিকরা আরও বলেন, আমরা যখন দামেস্কের দিকে যাচ্ছিলাম, তখন দেখলাম মায়েরা তাদের ছেলেদের খুঁজছেন, যারা সরকার পরিচালিত কারাগার এবং আটককেন্দ্রে ছিল।

আরও পড়ুনঃ   ইয়েমেনে জাতিসংঘ কার্যালয়ে অভিযান, আটক ২০ কর্মী

বিদ্রোহীরা কারাগার থেকে বন্দীদের মুক্তি দিচ্ছে। এর মধ্যে অন্যতম কারাগার হলো ‘সাইদনায়া’, যা ‘মানব কসাইখানা’ হিসাবে পরিচিত। সেখানে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে।

এদিকে, দখলে নেওয়ার পর সিরিয়ার বিদ্রোহীরা দামাস্কে কারফিউ ঘোষণা করেছে। আজ বিকেল ৪টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাজধানীতে কারফিউ থাকবে বলে জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST