৮ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

‘পুষ্পা টু’ নিয়ে যা বললেন জাহ্নবী

অনলাইন ডেস্ক : অগ্রিম বুকিং থেকে ছবি রিলিজ বক্স অফিসের একের পর এক বাজিমাত করছেন ‘পুষ্পা টু’। মুক্তির প্রথমদিনে কেবল ভারতেই ১৭৫ কোটি টাকার বেশি আয় করেছে এ ছবিটি। সকলেই যখন এই সিনেমা নিয়ে মেতে উঠেছে তখন সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের একটি পোস্ট।

পাশ্চাত্য সিনেমা নিয়ে বাড়াবাড়ি করার কড়া জবাব দিলেন জাহ্নবী। ‘পুষ্পা টু’-এর সাফল্য এবং উন্মাদনা এতটাই যে, বাকি সব সিনেমা এই মুহূর্তে ফিকে বলা চলে। এরই মধ্যে ২০১৪ সালের ক্রিস্টোফার নোলানের ‘ইন্টারস্টেলার’-পুনরায় মুক্তি পেলেও এই মুহূর্তে ভারতে কিছুদিনের জন্য স্থগিত রাখা হয়েছে।

আরও পড়ুনঃ   ‘বাবা চাইতেন না আমি নায়িকা হই’

কারণ আল্লু অর্জুন এবং রাশমিকা সিনেমা ‘পুষ্পা টু’-এর নির্মাতারা সপ্তাহান্তের সমস্ত স্ক্রিন বুক করে রেখেছেন। সেই কারণে ‘ইন্টারস্টেলার’-এর ভক্তরা হতাশ। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চলছে আলোচনা। ঠিক সেই সময়ই ‘পুষ্পা টু’-এর পাশে দাঁড়ালেন জাহ্নবী।

প্রশ্ন তুললেন, দেশের সিনেমা ছেড়ে পাশ্চাত্য ছবি নিয়ে কেন এত মাতামাতি ভক্তদের? ইনস্টাগ্রাম পোস্টে জাহ্নবী লিখেছেন, ‘পুষ্পা টু’-ও তো সিনেমা। কেন আমরা পশ্চিমের মূর্তিপূজায় এত আচ্ছন্ন থাকব? আমাদের নিজের দেশের জিনিসকে কোথাও অযোগ্য প্রমাণ করা হয় এই ঘটনায়। আমরা নিজেদের সম্পদ ছেড়ে অন্যদের দেশের সৃষ্টিকে বেশি গুরুত্ব দিই, যা অত্যন্ত দুঃখজনক।’

আরও পড়ুনঃ   জয়ার কেক খেলো কুকুর

জাহ্নবীর মন্তব্যে কেউ কেউ যেমন তার সঙ্গে সহমত পোষণ করেছেন। তেমনই অনেকের আবার ভিন্ন মত। ‘পুষ্পা টু’ ইতোমধ্যেই বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। ভারতীয় চলচ্চিত্রের জন্য সবচেয়ে বড় ওপেনিং বলা হচ্ছে এই সিনেমাকে। সুকুমার পরিচালিত এই সিনেমায় একেবারে অন্যরূপে ধরা দিয়েছেন আল্লু ও রাশমিকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST