৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

হকি বিশ্বকাপ দলকে ক্রীড়া মন্ত্রণালয়ের ২০ লাখ টাকা পুরস্কার

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই সাফল্যের জন্য অনূর্ধ্ব-২১ হকি দলকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ২০ লাখ টাকা আর্থিক পুরস্কার প্রদান করবে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই সিদ্ধান্ত নিয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে মন্ত্রণালয়।

বাংলাদেশ অ-২১ হকি দল যুব বিশ্বকাপ ও যুব এশিয়া কাপে পঞ্চম হয়ে গতকাল (বৃহস্পতিবার) ওমান থেকে দেশে ফিরেছে। দেশে ফেরার পরই রাজধানীর ফ্যালকন হলে হকি ফেডারেশনের পক্ষ থেকে ৫ লাখ টাকা পুরস্কার প্রদান করা হয়। হকি দল দেশে ফেরার একদিন পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই ঘোষণা দিলো।

আরও পড়ুনঃ   শহীদুলসহ সহযাত্রীদের ইসরায়েলের নেগেভ মরুভূমির কারাগারে নেওয়া হয়েছে

সাফ অ-২০ চ্যাম্পিয়ন দলকে আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল ক্রীড়া মন্ত্রণালয়। সেই সময় বন্যার্তদের জন্য ওই অর্থ প্রদানের অনুরোধ জানায় খেলোয়াড়রা। সাফ নারী চ্যাম্পিয়ন দলকে ১ কোটি টাকা দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। এবার বাংলাদেশ যুব হকি দলকে ২০ লাখ টাকা প্রদান করবে।

আরও পড়ুনঃ   বিদেশি মেডিকেল টিমের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা প্রকাশ

বাংলাদেশ হকি ফেডারেশনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহায়তা করে প্রায়ই। ওমানে যুব এশিয়া কাপের প্রস্তুতির জন্য বিসিবি অর্ধকোটি টাকা দিয়েছিল। বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করায় বিসিবি খেলোয়াড়দের পুরস্কৃত করার বিষয়টি ভাবছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ দেশে ফিরলে ঘোষণা আসতে পারে। বিসিবি সম্প্রতি সাফ চ্যাম্পিয়ন দলকে ২০ লাখ টাকা পুরস্কার দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST