৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

তৃপ্তির কাছে হার মানল দীপিকা-আলিয়ারাও

অনলাইন ডেস্ক : গত বছর মুক্তি পাওয়া বলিউডের ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে রাতারাতি চর্চায় উঠে আসেন তৃপ্তি দিমরি। এরপর ‘ব্যাড নিউজ’ ছবিতে ভিকি কৌশলের সঙ্গে ঘনিষ্ঠ রসায়নেও নজর কাড়েন তিনি। এক পর্যায়ে ন্যাশনাল ক্রাশের তকমাও পেয়ে যান অভিনেত্রী। এবার তৃপ্তির মাথায় জায়গা পেল এক নতুন মুকুট!

২০২৪ সালের ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকাদের তালিকা দিয়েছে আইএমডিবি। তথ্য অনুযায়ী, দীপিকা পাড়ুকোন, সামান্থা রুথ প্রভু, আলিয়া ভাটকে পেছনে ফেলে জনপ্রিয়তার সর্বোচ্চ অবস্থানে আছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি।

আরও পড়ুনঃ   মা হওয়ার পর প্রথম প্রকাশ্যে আসছেন দীপিকা

আইএমডিবি আরও জানিয়েছে, তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। এ বছর ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে অন্তঃসত্ত্বা অবস্থায় অভিনয় করে আলোচনার কেন্দ্রে ছিলেন দীপিকা। এছাড়াও ‘লেডি সিংহম’ হিসেবেও নিজের জায়গা ধরে নেন তিনি।

এছাড়াও আইএমডিবি-র জনপ্রিয় তারকাদের তালিকায় তৃতীয় স্থানে এসেছেন ঈশান খাট্টার। ‘দ্য পারফেক্ট কাপল’ ওয়েব সিরিজে অভিনয় করে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রশংসিত হয়েছেন তিনি। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন শাহরুখ খান। চলতি বছরে তার কোনো ছবি মুক্তি না পেলেও এই স্থান দখল করে নিয়েছেন বলিউড কিং।

আরও পড়ুনঃ   শিল্পী সমিতি নিয়ে প্রশ্ন তুললেন বর্ষা

এই বছর আলোচনার কেন্দ্রে ছিলেন দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধুলিপালাও। তিনি রয়েছেন পঞ্চম স্থানে। এই বছর হলিউডে পা রেখেছেন তিনি। ‘মাঙ্কি ম্যান’ ছবিতে অভিনয় করেছেন তিনি। বর্তমানে নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্কের কারণে শিরোনামে রয়েছেব তিনি।

শোভিতার পরেই ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছেন যথাক্রমে শর্বরী ও ঐশ্বরিয়া রাই বচ্চন। অষ্টম স্থানে রয়েছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। নবম স্থানে আলিয়া ভাট ও দশম স্থানে রয়েছেন দক্ষিণী অভিনেতা প্রভাস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST