৩ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

এনায়েতপুরে ১৫ পুলিশ সদস্য হত্যা মামলায় গ্রেপ্তার ১

সিরাজগঞ্জ প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিরাজগঞ্জের এনায়েতপুরে ১৫ পুলিশ সদস্য হত্যাকাণ্ডের মামলায় অজ্ঞাত আসামি হিসেবে মান্নান ফকিরকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার বিকেলে জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজুগড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই দিন বিকেলেই তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মান্নান বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান ফকির ওরফে বদী ফকির এবং তাঁত ব্যবসায়ী সালাম ফকিরের ভাই।

আরও পড়ুনঃ   বাগমারায় ১৫ বছর পর জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সেনাবাহিনীর বেলকুচি-এনায়েতপুরের দায়িত্বপ্রাপ্ত কর্নেল মারুফ জানান, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন মান্নান। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নিতে বিভিন্ন মহল থেকে তদবিরও শুরু হয়। শেষ পর্যন্ত মান্নানকে পুলিশের সাহায্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী জানান, স্থানীয় মানুষের কাছে মান্নান যমুনাচরের ভূমিদস্যু ও বালুখেকো হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক, সংঘর্ষ ও বালি লুটের সাতটি মামলা রয়েছে।

আরও পড়ুনঃ   কমেছে সবজি-পেঁয়াজের দাম, শঙ্কায় কৃষক

ওসি বলেন, গত ৪ আগস্ট এনায়েতপুরে ১৫ পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় ৬ জনের নামে এবং অজ্ঞাত ৪ হাজার জনকে আসামি করা হয়। এই মামলার অজ্ঞাত আসামি হিসেবে মান্নানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হলেও রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোই বড় অর্জন’

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘ওয়েলকাম ৩’

দলের গুরুত্বপূর্ণ পদ থেকে দুই এমপিকে সরালেন মমতা

আর কোনও হামলা নয়, বললেন ট্রাম্প

বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি

তানোরে এফএইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের হাতের লেখা প্রতিযোগিতা

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনের দাবি

গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ

পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক! কমছে কৃষি জমি

বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমি মন্ত্রীর

১০

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৩

চাঁপাইনবাবগঞ্জে ১৮০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১

১৪

দূর্গাপুরে ধর্ষণ মামলার প্রধান আসামী আকাশ গ্রেফতার

১৫

অতিরিক্ত সময়ের গোলে সুইসদের রুখে দিয়ে কাতারের বাজিমাত

১৬

আর্জেন্টিনার ৯ ফুটবলার পাচ্ছেন ফিফার বিশেষ উপহার

১৭

প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন ভূমিমন্ত্রী

১৮

কৃষি ও কৃষককে বাঁচাতে তাদের পাশে দাঁড়াতে হবে : আরিফ পাশা

১৯

জনগণের বয়ানেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST