১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

তামিলনাড়ুতে রাতভর ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডব, প্রাণহানি-জলাবদ্ধতা

অনলাইন ডেস্ক : ভারতে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফিনজাল। শনিবার (৩০ নভেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর উত্তরাঞ্চল এবং পুদুচেরিতে রাতভর তাণ্ডব চালিয়েছে এই ঘূর্ণিঝড়।

পরে রোববার (১ ডিসেম্বর) সকালে শক্তি হারিয়ে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এছাড়া চেন্নাইতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যম বলছে, রাতভর তাণ্ডব চালানোর পর রোববার সকালে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ফিনজাল। এখন তা অবস্থান করছে পুদুচেরির কাছেই। তবে রোববার বেলা সাড়ে ১১টার মধ্যে আরও শক্তিক্ষয় করে এই গভীর নিম্নচাপ সাধারণ নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

অবশ্য এর প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এর আগে শনিবার রাতে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে তামিলনাড়ুর উপকূল হয়ে স্থলভাগে প্রবেশ করে ‘ফিনজাল’। এরপর গভীর রাত পর্যন্ত ‘ল্যান্ডফল’ বা আছড়ে পড়ার প্রক্রিয়া চলে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাত আড়াইটা পর্যন্ত ‘ফিনজাল’ তামিলনাড়ু এবং পুদুচেরির ওপর দিয়ে ঘণ্টায় সাত কিলোমিটার গতিতে এগিয়েছে।

আরও পড়ুনঃ   ইরানের বিদ্যুৎকেন্দ্র-খারগ দ্বীপ ধ্বংসের হুমকি ট্রাম্পের

এই ঘূর্ণিঝড়ের অভিমুখ ছিল দক্ষিণ-পশ্চিম দিকে। পরে ভোর সাড়ে ৫টার মধ্যে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়টি পরিণত হয় গভীর নিম্নচাপে। এর প্রভাবে তামিলনাড়ুর উপকূল এলাকায় ঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার। চেন্নাইয়ে ‘ফিনজালের’ কারণে এক জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

চেন্নাইয়ে মৃত ওই ব্যক্তি পেশায় একজন শ্রমিক। তিনি রাতে ঝড়ের সময়ে এটিএম থেকে টাকা তুলতে গিয়েছিলেন বলে জানা গেছে। সেই সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে ঝড়ের কারণে রোববার ভোর পর্যন্ত চেন্নাই বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল। ভোর ৪টার পর আবারও বিমান ওঠানামা শুরু হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ শনিবার জানিয়েছিলেন, সন্ধ্যা ৭টা পর্যন্ত চেন্নাই বিমানবন্দর বন্ধ থাকবে। কিন্তু সন্ধ্যায়ও ঝড়ের দাপট বেশি থাকায় ফ্লাইট চলাচল শুরু করা যায়নি।

আরও পড়ুনঃ   নতুন পরিচয়ে রাশমিকা মান্দানা

অবশ্য বৃষ্টিতে চেন্নাইয়ের বিমানবন্দরের একাংশ জলমগ্ন হয়ে পড়েছে। বাতিল করা হয়েছে অনেক ফ্লাইট। এর ফলে যাত্রীরা ভোগান্তির শিকার হয়েছেন। চেন্নাইগামী কিছু বিমান অন্য শহরের দিকেও ঘুরিয়ে দেওয়া হয়েছে। রোববার সকাল থেকে আকাশপথে চলাচল স্বাভাবিক করা যাবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

অন্যদিকে উপকূল সংলগ্ন চেন্নাইয়ের বিস্তীর্ণ অংশ এখনও পানিতে তলিয়ে আছে। পুদুচেরিতেও ডুবে গেছে নিচু এলাকা। অনেক স্কুল এবং হাসপাতালও জলমগ্ন হয়ে পড়েছে। ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। ঝড়ের কথা মাথায় রেখে আগেই তামিলনাড়ু সরকার পদক্ষেপ নিয়েছিল। শনিবার স্কুল-কলেজ-অফিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

এদিকে ফিনজাল দুর্বল হলেও এখনই বৃষ্টি থামছে না চেন্নাইতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, তামিলনাড়ু, পুদুচেরি, দক্ষিণ কর্নাটক এবং কেরালায় আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে। অন্ধ্রপ্রদেশের উপকূলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রোববার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন : পার্বত্যমন্ত্রী

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

১০

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

১১

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

১২

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

১৩

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১৪

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১৫

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১৬

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৭

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৮

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৯

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST