৩০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাবিতে সার্টিফিকেট তুলতে এসে ছাত্রলীগ নেতা আটক

রাবি প্রতিনিধি : সার্টিফিকেট তুলতে এসে আটক হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ সংগঠনের সাবেক ছাত্রলীগ নেতা। তাকে ছাত্রদলের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত (ওসি) আব্দুল মালেক।

গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার নাম ফিরোজ মাহমুদ। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শহীদ জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি বগুড়া জেলায়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিশেষ অভিযানে ১ জনসহ গ্রেপ্তার ২৪

জানা যায়, গতকাল রাতে জিয়া হলের সামনে থেকে কিছু ছাত্র তাকে মারধর করে। আহত অবস্থায় মতিহার থানা পুলিশ চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) জরুরি বিভাগে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাত্রলীগ নেতাকে মতিহার থানায় নিয়ে আসেন। বর্তমানে তাকে মতিহার থানা হাজতে রাখা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমানসহ ১০০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। ফিরোজ মাহমুদকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও পড়ুনঃ   ফরিদপুরে ভাড়া বাসায় মিললো স্ত্রীর মরদেহ, পালিয়েছে স্বামী

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক বলেন, গতকাল রাতে আহত ছাত্রলীগের এক নেতাকে চিকিৎসা দিয়ে থানায় প্রেরণ করা হয়। সে বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট উত্তোলন করতে এসেছিলেন। সে বর্তমানে মতিহার থানার হাজতে আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST