২৬ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

প্রতি মাসেই হানিমুনে যান সোনাক্ষী-জাহির!

অনলাইন ডেস্ক : চলতি বছরের জুন মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। এ তারকা দম্পতির বিয়ে নিয়ে অনেক বির্তক হয়েছিল। তবে সমালোচনা যাই হোক না কেন, তারা দু’জনেই আনন্দের সঙ্গে জীবন উপভোগ করে চলেছেন।

বিয়ের পাঁচ মাসের মধ্যেই চতুর্থবার হানিমুনে বিদেশে গেলেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। ইতোমধ্যেই সোনাক্ষী-জাহির আমেরিকা ও ফিলিপাইনে ঘুরে এসেছেন।

এবার তিনি ইতালিতে ঘুরতে গেছেন, ইনস্টাগ্রাম স্টোরিতে ইতালির সুন্দর দৃশ্য তুলে ধরেছেন। দম্পতিকে ফ্রান্সে দারুণ খাবার উপভোগ করতেও দেখা গেছে। সেখানকার বাজার থেকে তিনি অনেক ব্যাগ ও জ্যাকেটও কিনেছেন।

আরও পড়ুনঃ   ‘পুষ্পা টু’ নিয়ে যা বললেন জাহ্নবী

আরেকটি ভিডিওতে ইতালির রাস্তায় মজা করতেও দেখা গেছে এ তারকা দম্পতিকে। অভিনেত্রী রসিকতা করে জাহির ইকবালকে নানা মজার কথা বলছেন। যা দেখে জাহিরের প্রতিক্রিয়াও ছিল চোখে পড়ার মতো। তিনি সোনাক্ষীকে তার নানা অভিজ্ঞতাও শেয়ার করেছেন এবং অভিনেত্রী তাকে বলেন ‘আমি তোমাকে ভালোবাসি।’

উল্লেখ্য, ঘরোয়া আয়োজনে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী। সালমান খানের পার্টিতে আলাপ দুজনের। সেখান থেকেই শুরু প্রেম। সালমানের ঘনিষ্ঠ বন্ধু ইকবাল রতনসির পুত্র জাহির। সেই অর্থে ভাইজানের বউমা হয়েছেন সোনাক্ষী।

আরও পড়ুনঃ   ভ্লগিং আমার মূল পেশা না, শখে করছি : রোজা আহমেদ

সালমানের হাত ধরে বলিউড জার্নি শুরু সোনাক্ষীর, তেমনই ভাইজানের প্রযোজনায় তৈরি নোটবুক ছবির সাথেই অভিনয় ক্যারিয়ার শুরু জাহিরের। হুমা কুরেশির সহ-প্রযোজনায় ‘ডাবল এক্সএল’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন এই জুটি। তাদের বিয়েতে হাজির ছিলেন সালমান খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST