২৫ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

লিথুয়ানিয়ার রাজধানীতে ডিএইচএলের কার্গো প্লেন বিধ্বস্ত

অনলাইন ডেস্ক : লিথুয়ানিয়ায় একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। দেশটির ভিলনিয়াস বিমানবন্দরের কাছেই অবস্থিত একটি বাড়িতে ডিএইচএলের ওই কার্গো প্লেনটি বিধ্বস্ত হয়।

সোমবার (২৫ নভেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম সিএনএন।

সিএনএন বলছে, লিথুয়ানিয়ার ভিলনিয়াস বিমানবন্দরের উপকণ্ঠে সোমবার ভোরে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। অবতরণের সময় বিমানটি একটি বাড়িতে আঘাত হানলে এটি আগুনে বিধ্বস্ত হয় এবং এতে একজন ক্রু সদস্য নিহত হন।

তবে পাইলটসহ ফ্লাইটে থাকা আরও তিনজন এই দুর্ঘটনায় বেঁচে গেছেন এবং এর পাশাপাশি বাড়ির ১২ সদস্যকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুনঃ   স্বর্ণমন্দিরে পাঞ্জাবের সাবেক উপমুখ্যমন্ত্রীর ওপর হামলা

জার্মানির লেইপজিগ থেকে উড্ডয়ন করা এই কার্গো বিমানটি ভিলনিয়াস বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে কয়েক কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের প্রধান রেনাটাস পোজেলা সাংবাদিকদের বলেন, একটি আবাসিক বাড়িতে আঘাত করার আগে বিমানটি কয়েকশ মিটার মাটিতে পিছলে গিয়েছিল।

পাবলিক ব্রডকাস্টার এলআরটি অনুসারে, দেশের জাতীয় সংকট ব্যবস্থাপনা কেন্দ্রের প্রধান ভিলমান্তাস ভিটকাউসকাস বলেছেন, “বেঁচে থাকার কোনও লক্ষণ ছাড়াই একজন ক্রু সদস্যকে পাওয়া গেছে।”

পরে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণ এবং “পরিস্থিতি ও কারণগুলো” তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুনঃ   আসামে ব্যাপক বন্যা : পানিবন্দি ১৯ জেলায় ৬ লক্ষাধিক মানুষ

এদিকে দুর্ঘটনার পর কমপক্ষে দুইজন ক্রু সদস্যকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আরোহী চারজনেরই খোঁজ পাওয়া গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়া মাটিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটায় রাজধানীর দক্ষিণে জিরনিউ স্ট্রিটের কাছে ঘটনাটি ঘটেছে বলে বিমানবন্দরের একজন মুখপাত্র সোমবার সিএনএনকে নিশ্চিত করেছেন। বিমানবন্দরের মুখপাত্র বলেছেন, “শহরের বিশেষ পরিষেবাগুলো ঘটনাস্থলে কাজ করছে এবং উদ্ধার প্রচেষ্টার পাশাপাশি ভিলনিয়াস বিমানবন্দর ফায়ার সার্ভিসের ক্রুদের নেতৃত্ব দিচ্ছে তারা।”

মুখপাত্র আরও বলেছেন, “ভিলনিয়াস বিমানবন্দরের কাছে চলমান উদ্ধারকাজের কারণে” বেশ কয়েকটি বিমানের প্রস্থান বিলম্বিত হয়েছে। তবে সমস্ত নির্ধারিত ফ্লাইটই টেক অফ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST