২০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ নিয়ে যে স্বপ্নের কথা জানালেন বাশার

অনলাইন ডেস্ক : আগামী বছর ভারতের মাটিতে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। যেখানে সরাসরি খেলতে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ নারী দল। কেননা নিগার সুলতানা জ্যোতিদের পরবর্তী ছয় ওয়ানডের সবকটিতেই জিততে হবে। সেসব জয় পেলেই কেবল সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে বাংলাদেশ, অন্যথায় বাছাইপর্ব খেলতে হবে জ্যোতিদের।

আজ (বুধবার) মিরপুরে বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী ক্রিকেট সিরিজের স্পন্সর ঘোষণা অনুষ্ঠানে বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন এ প্রসঙ্গে কথা বলেছেন। সাবেক এই বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের মূল লক্ষ্য এই সিরিজে ৩-০ ব্যবধানে জয়। ঘরের মাঠে খেলার সুবিধা আমাদের রয়েছে। বিশ্বকাপটা উপমহাদেশে হওয়ায় আমাদের দল বেশ আত্মবিশ্বাসী। আমরা এই সুযোগ কাজে লাগাতে চাই এবং বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ করতে চাই।’

আরও পড়ুনঃ   চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। এরপর জ্যোতিদের তিনটি ওয়ানডে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। তবে এখন আইরিশ মেয়েদের হারানোর দিকে তাকিয়ে বাশার, ‘আমাদের পরের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনটি ওয়ানডে ম্যাচ আছে। তবে এসব পরের বিষয়। আমাদের সামনে এখন আয়ারল্যান্ড সিরিজ। এই সিরিজের দিকে আমরা ফোকাস থাকছি।’

স্পন্সর ঘোষণার এই অনুষ্ঠানে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বাংলাদেশের নারী ক্রিকেট নিয়ে বলেন, ‘আমরা আগে নারী ক্রিকেট শক্তিশালী করতে পর্যাপ্ত কাজ করতে পারিনি। তবে এবার পাইপলাইন গড়ার উদ্যোগ নিয়েছি। দেশের সেরা কোচদের একজন সারওয়ার ইমরানকে নিয়োগ দিয়েছি অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের কোচ হিসেবে। বিকেএসপিতে ক্যাম্প করে অনূর্ধ্ব-১৯ দলকে প্রস্তুত করা হচ্ছে। আমরা অনূর্ধ্ব-১৬ দল নিয়েও কাজ করার পরিকল্পনা করছি।’

আরও পড়ুনঃ   বাগমারায় ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ পেলে বাংলাদেশের নারী ক্রিকেটও উন্নত হবে বলে আশা ফাহিমের, ‘আমরা চাই আমাদের নারী ক্রিকেটাররা বছরে অন্তত ৪০-৫০টি ম্যাচ খেলার সুযোগ পাক। এটা করতে পারলে নারী ক্রিকেটের মান দ্রুত উন্নত হবে। ভবিষ্যতে আমরা আরও ভালো দল তৈরি করতে পারব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST