১৬ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিয়ে করছেন কবে ববি

অনলাইন ডেস্ক : দেশের পট পরিবর্তনের পর একরকম থমকেই যায় দেশের বিনোদন অঙ্গন। যদিও পরিস্থিতি আগের তুলনায় উন্নতি হওয়ায় একের পর এক নতুন ছবি আসতে চলেছে ঢালিউড ইন্ডাস্ট্রিজে। মেগাস্টার শাকিব খানের দরদ মুক্তির উন্মাদনার মাঝেই নতুন খবর এল ঢালিউড থেকে। ‘বউ’ নামের একটি ছবি নির্মাণ করেছেন কে এ নিলয়। আর সেখানে দেখা যাবে ঢাকাই চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে।

সম্প্রতি ঢাকার এফডিসিতে আয়োজিত হয় সেই ছবির মহরত। সেখানে ববি বলেন, ‘সিনেমার কাজ কিন্তু হচ্ছে, টুকটাক। দেশের প্রায় সব জায়গাতেই কাজ একটু কম কম হচ্ছে।’

আরও পড়ুনঃ   হুইল চেয়ার নিয়ে এখনো রাস্তায় আহতরা, অপেক্ষা উপদেষ্টাদের জন্য

নতুন বাংলাদেশ নিয়ে কি ভাবছেন, এ প্রসঙ্গে ববি বলেন, ‘একটা ট্রানজিশন পিরিয়ড যখন যায়, তখন সবকিছুর একটা টানাপড়েন থাকে। সিনেমায়ও সেরকম যাচ্ছে। আমি পজিটিভ মানুষ, আমি সবসময় সম্ভাবনা দেখি। আমি আশাবাদী।’ নিজের আসন্ন সিনেমাটি প্রসঙ্গে ববি বলেন, ‘নতুন বাংলাদেশে নতুন এক গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছি। সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত সিনেমাটি। আশা করছি, সিনেমাটি সবার ভালো লাগবে।’

ছবির সেই মহরত অনুষ্ঠানে নিজের বিয়ে প্রসঙ্গেও কথা বললেন এ নায়িকা। জানালেন, বর পেলেই বিয়ে করবেন তিনি। ববির কথায়, ‘বর পেলেই বিয়ে!’

আরও পড়ুনঃ   রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনসহ ১১ প্রকল্পের অনুমোদন, ব্যয় ৯৩৬১ কোটি টাকা

এদিকে ‘বউ’ ছবির পরিচালক জানিয়েছেন, চলতি মাসের শেষে সিনেমাটির শ্যুটিং শুরু হবে। একটানা শ্যুটিং করে দ্রুত শেষ করা হবে দৃশ্য ধারণের কাজ। নতুন বছরের মাঝামাঝি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

ববিকে সর্বশেষ দেখা গেছে ‘ময়ূরাক্ষী’ সিনেমাতে। এটি গত ঈদুল আজহায় মুক্তি পায়। যদিও প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হয় সিনেমাটি। তবে ছবির পরিচালকের সঙ্গে দ্বন্দ নিয়ে বেশ আলোচনায় ছিলেন নায়িকা ববি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১০

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১১

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১২

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৩

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

১৪

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

১৫

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

১৬

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১৭

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১৮

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১৯

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST