৯ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজশাহী কলেজিয়েট স্কুল

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্দ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে নগরভবনের সিটি হল সভাকক্ষে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের পিপিপি প্রকল্পের আওতায় আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার নির্ধারিত বিষয় ছিল “প্রশিক্ষিত যুব সমাজই দুর্যোগ প্রশমনের প্রধান হাতিয়ার”। বিতর্ক প্রতিযোগিতায় রাজশাহী কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন এবং রানার আপ রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল। বিতর্ক প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন।

রাজশাহী শহরের ২৪ টি বিদ্যালয় নিয়ে আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিট। ৮ নভেম্বর থেকে শুরু হওয়া এ বিতর্ক প্রতিযোগিতার প্রথম ৩টি নকআউট পর্ব অনুষ্ঠিত হয় অগ্রণী স্কুল এন্ড কলেজে, ৯ নভেম্বর অনুষ্ঠানের সেমিফাইনাল এবং ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয় রাজশাহী সিটি কর্পোরেশনের এনেক্স ভবনে। ফাইনাল রাউন্ডে প্রতিযোগিতার পক্ষ দল রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এবং বিপক্ষ দল রাজশাহী কলেজিয়েট স্কুল। বিভিন্ন রাউন্ডে প্রতিযোগিতা শেষে এই দুটি দল ফাইনাল রাউন্ডে উন্নীত হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী মোঃ নাহিয়ান। অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সকলকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

আরও পড়ুনঃ   সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন সোহান, যা বলছেন কোচ

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা শিক্ষক প্রফেসর ডঃ মোঃ আমিনুর ইসলাম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার। বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরের কো-অর্ডিনেটর সেফার এক্সেস এবং ইয়্যুথ কো-ক্যারিকুলাম ম্যানেজার কাজী রাশেদ শিমুল, রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরামের পক্ষ থেকে হাসিবুল হাসান শান্ত, নাজিফা তাসনিম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ফোরামের মোঃ মাহাদী হাসান মাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রকল্প অফিসার আবু মোঃ জোবায়ের, জার্মান রেডক্রসের প্রতিনিধি মোঃ সাজেদুর রহমান, যুব প্রধান মোঃ আলি হোসেন।

আরও পড়ুনঃ   বন্যার কারণে স্থগিত রিয়াল মাদ্রিদের ম্যাচ

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও রেডক্রিসেন্টের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST