৬ মে ২০২৫
অনলাইন সংস্করণ

সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন সোহান, যা বলছেন কোচ

অনলাইন ডেস্ক : ক্রিকেটবিশ্বে বিভিন্ন দল অভ্যন্তরীণভাবে ক্রিকেটারদের পুরস্কৃত করে থাকে। বিশেষত ভালো ফিল্ডিংয়ের জন্য খেলা শেষে পুরস্কার দেয় একাধিক দেশ। এক সময় বাংলাদেশও টেস্ট ম্যাচ শেষে এই রীতি পালন করত। যা এখন অনেকটাই অতীত। ফিল্ডারদের পুরস্কৃত করার সেই নিয়ম এবার ফিরে এলো বাংলাদেশ ‘এ’ দলে। দলটির অধিনায়ক নুরুল হাসান সোহান কোচের কাছ থেকে সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছেন।

ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ খেলছে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয় পেয়েছে টাইগাররা। প্রথম ম্যাচের দারুণ ফিল্ডিংয়ের জন্য দলের কোচের থেকে পুরস্কার জেতেন সোহান। দলটিতে ফিল্ডিং কোচ হিসেবে কাজ করছেন আশিক মজুমদার। তিনিই মূলত দলের সেরা ফিল্ডারদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন।

আরও পড়ুনঃ   টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে এমন নজির এবারই প্রথম

এই প্রসঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ‘এ’ দলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল। আজ (মঙ্গলবার) সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘আশিক আমাদের দেশের খুবই (ভালো) একজন…সে ফিল্ডিংটা দেখে। সে খুবই উন্নতমানের একজন কোচ। তার এরকম অনেক চিন্তা-ভাবনা নিজে থেকেই আসে। এতদিন সে বিভিন্নভাবে উজ্জীবিত করত দলকে। চকলেট, বিস্কুট কিংবা টাকা দিয়ে। সেরা ফিল্ডারের স্বীকৃতি ছেলেদের মোটিভেটেড করে।’

কোচ মিজানুর রহমান বাবুল আরও জানান, ‘এখানে আসার আগে দেখলাম সে একটা পয়সা দিয়ে মেডেল বানিয়ে এনেছে। এটা একটা সুন্দর মুহূর্ত, সেরা ফিল্ডার হলে তাদের মধ্যে একটা কম্পিটিশন থাকে। একটা ছোট মেডেল যাই হোক না কেন, এটাও তো পুরস্কার। এই পুরস্কারটা নেওয়ার জন্য সবাই উদগ্রীব থাকে। এটা দলের মধ্যে খুব ভালো একটা পজেটিভ দিক। যার জন্য সবার মাঝে ভালো অনুভূতি তৈরি হয়।’

আরও পড়ুনঃ   জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়া কিউই ‘এ’ দল ১৪৭ রান তোলে। এনামুল হক বিজয় ও অধিনায়ক সোহানের চল্লিশোর্ধ রানের ইনিংসে ৭ উইকেটে জিতে স্বাগতিকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST