৭ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রেবেকা সুলতান মনি হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড, ১জনের যাবজ্জীবন

আফছার, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার রেবেকা সুলতান মনি হত্যা মামলায় আদালত একজনকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে খালাস প্রদান করেছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর), চট্টগ্রাম মহানগর দায়রা জজ (৪র্থ অতিরিক্ত) সিরাজাম মুনীরার আদালত এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিষয়টি নিশ্চিত করেন।

রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. নেজাম উদ্দিন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন ভোলার চরফ্যাশন থানার দক্ষিণ চর আইচা গ্রামের বাসিন্দা মো. আবদুল হালিম। তবে, আবু সিদ্দিক রুবেল নামের আরেক আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   প্রাথমিকের শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেড করা উচিত: সারজিস

মামলার তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ১১ মে বায়েজিদ বোস্তামী থানার মুরাদনগর মির্দ্দাপাড়া এলাকার একটি ফ্ল্যাটে রেবেকা সুলতান মনিকে শ্বাসরোধে হত্যা করা হয়। মো. আবদুল হালিমের নির্দেশে মো. নেজাম উদ্দিন তাকে হত্যা করে মরদেহ গুমের জন্য ফ্ল্যাটটি তালাবদ্ধ করে পালিয়ে যান। আবু সিদ্দিক রুবেল হত্যাকাণ্ড সম্পর্কে অবগত থাকলেও কর্তৃপক্ষকে জানাননি। ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হওয়ায় পুলিশে খবর দিলে ১৩ মে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এই ঘটনায় তৎকালীন বায়েজিদ বোস্তামী থানার এসআই রেজাউল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২০ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়, এবং ২০২২ সালের ১ আগস্ট তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। ১১ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় প্রদান করেন।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

রায়ের সময় মো. নেজাম উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন এবং সাজা ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়। তবে মো. আবদুল হালিম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST