৫ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সহকারী কোচ হলেন সালাউদ্দিন

অনলাইন ডেস্ক : বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল মোহাম্মদ সালাউদ্দিনের। অবশেষে তাকে সিনিয়র সহকারী কোচ পদে নিয়োগের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে বিসিবি আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে।

দেশের ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় এই কোচ আগেও জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন। এবার নতুন করে তাকে সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত। এর আগে তিনি বাংলাদেশের সহকারী কোচ ছিলেন ২০০৬-১০ সাল পর্যন্ত।

এ ছাড়া বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ হিসেবে ২০১০-১১ সালে কাজ করেছেন সালাউদ্দিন। পরবর্তীতে তিনি ২০১৪ সালে বিশ্বকাপ ক্রিকেট লিগ–৪ এর জন্য সিঙ্গাপুরের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান। সালাউদ্দিন অস্ট্রেলিয়ায় এসিসি ক্রিকেটের লেভেল-৩ কোচিংয়ের–ও স্বীকৃতি পেয়েছেন। এমনকি দেশের সেরা স্থানীয় কোচদের মধ্যেও তিনি অন্যতম। জিতেছেন বিপিএল ও ঢাকা প্রিমিয়ার ডিভিশনের শিরোপা। গত আসর পর্যন্ত তিনি ছিলেন বিপিএলের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ।

আরও পড়ুনঃ   ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে নতুন যে ঘোষণা আসলো

এর আগে বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর থেকেই সালাউদ্দিনের জাতীয় দলে কাজ করা নিয়ে জোর গুঞ্জন উঠেছিল। পরে অবশ্য প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন ফিল সিমন্স। পরে জানা যায়, জাতীয় দলের সহকারী কোচ হতে সালাউদ্দিনকে প্রস্তাব দেয় বিসিবি। গেল বুধবার বিসিবির বোর্ড মিটিংয়ে অন্যান্য বিষয়ের সঙ্গে আলোচনা হয়েছে কোচ সালাউদ্দিনের জাতীয় দলে কাজ করা নিয়েও।

আরও পড়ুনঃ   নগরীতে কোচিং ও ডিলারে চাকরির নামে আবেদন ফরম বিক্রি : উঠছে বিভিন্ন অভিযোগ

এর আগে ঢাকা পোস্টকে বিসিবির একজন পরিচালক নিশ্চিত করেছিলেন, সালাউদ্দিনের সহকারী কোচ হওয়ার বিষয়টি। সেই সময় তিনি জানান, আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ থেকেই তাকে পেতে আশাবাদী বিসিবি। যে কারণে ইতোমধ্যে ভিসার আবেদনও করেছেন সালাউদ্দিন। সবকিছু ঠিক থাকলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই দলের দায়িত্বে দেখা যাবে তাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST