৫ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

জলহস্তীর ভবিষ্যদ্বাণী, ট্রাম্পই হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট দলীয় কমালা হ্যারিসের মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে মঙ্গলবার আর কয়েক ঘণ্টা পরই ভোট শুরু হতে যাচ্ছে দেশটিতে। কিন্তু এর মাঝেই ডোনাল্ড ট্রাম্পই আবারও হোয়াইট হাউসে ফিরছেন বলে ভবিষ্যদ্বাণী করে বিশ্বজুড়ে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে থাইল্যান্ডের এক শিশু জলহস্তী।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের মহাতারকা খ্যাত শিশু জলহস্তী মু ডেং ডোনাল্ড ট্রাম্প আবারও হোয়াইট হাউসে ফিরছেন বলে ভবিষ্যদ্বাণী করেছে।

থাইল্যান্ডের চনবুড়ি এলাকার খাও খেও ওপেন চিড়িয়াখানায় এই ভবিষ্যদ্বাণী করে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে মু ডেং। ট্রাম্পের বিষয়ে করা ভবিষ্যদ্বাণীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুনঃ   সুনামি : উপকূলের ২০ লাখ মানুষকে সরাচ্ছে জাপান

চিড়িয়াখানা কর্তৃপক্ষের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, চার মাস বয়সী শিশু জলহস্তী মু ডেংকে দু’টি ফলের ঝুড়ি দেওয়া হয়। এর একটিতে রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্প ও অপরটিতে ডেমোক্র্যাট দলীয় কমালা হ্যারিসের নাম লেখা রয়েছে। এর মধ্য থেকে ট্রাম্পের নাম লেখা ঝুড়ি থেকে ফল খেতে শুরু করে পিগমি জলহস্তী মু ডেং।

মার্কিন যুক্তরাষ্ট্রেও মু ডেংয়ের এই ভিডিও ব্যাপক ঝড় তুলেছে। দেশটির জনপ্রিয় কৌতুক অভিনেতা বোওন ইয়াং তাকে ‘‘স্যাটারডে নাইট লাইভ’’ কমেডি শোতেও তুলেছেন। এই শোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আয়োজিত লাইভ ভোটিংয়ে ডোনাল্ড ট্রাম্প এবং কমালা হ্যারিসকে হারিয়ে দিয়েছে মু ডেং। ওই দুই প্রার্থীর বিপরীতে মু ডেং ৯৩ শতাংশ ভোট পেয়েছে।

আরও পড়ুনঃ   রাশিয়ার সঙ্গে ১০ হাজার কোটি ডলারের বাণিজ্যচুক্তি স্বাক্ষর ভারতের

যদিও জলহস্তীর কাল্পনিক দক্ষতা তেমন পরীক্ষিত নয়। কারণ বিশ্বের বিভিন্ন ঘটনায় অন্যান্য প্রাণীর ফলাফলের বিষয়ে করা ভবিষ্যদ্বাণী অনেক সময় সঠিক হতে দেখা গেছে। বিশেষ করে অক্টোপাস পলের কথা উল্লেখ করা যায়। ২০১০ সালের ফুটবল বিশ্বকাপে আটটি ম্যাচের সঠিক ভবিষ্যদ্বাণী করে বিশ্বজুড়ে তারকাখ্যাতি অর্জন করে পল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST