১ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

অনন্যার জন্মদিনে প্রেমিকের শুভেচ্ছা, ঠাট্টা করলেন সুহানা

অনলাইন ডেস্ক : নিজের প্রিয় বান্ধবী অনন্যা পাণ্ডে প্রেম করছেন। সেই উত্তেজনা নিজেও সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন শাহরুখ কন্যা সুহানা খান। বহু দিন ধরে জল্পনা, আম্বানিদের কর্মচারী তথা প্রাক্তন মডেল ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে সম্পর্কে রয়েছেন অনন্যা পাণ্ডে। এতদিন এ বিষয়টি নিয়ে মুখ বন্ধ রেখেছিলেন অভিনেত্রী। কিন্তু অনন্যার জন্মদিনে এবার প্রেম গাঁথা ফাঁস করে দিলেন ওয়াকার নিজেই।

জন্মদিন উপলক্ষ্যে অনন্যার ছবি ভাগ করে নিয়ে ওয়াকার লিখেছেন, ‘শুভ জন্মদিন সুন্দরী! তুমি বড্ড স্পেশাল! আই লাভ ইউ অ্যানি।’ এই পোস্টই স্পষ্ট করে দিয়েছে, প্রেম যথেষ্টই ঘনীভূত হয়েছে তাদের। আর তা দেখে মজা নিতেও ভুললেন না অনন্যার বান্ধবী তথা শাহরুখ কন্যা সুহানা; বান্ধবীর সঙ্গে প্রকাশ্যেই ঠাট্টা করলেন।

আরও পড়ুনঃ   ‘দীপিকার অনেক আগে আমি মা হয়েছি’

সেই পোস্টে ওয়াকার একবার ‘আই লাভ ইউ’ বলেছেন। সেটিকে কেন্দ্র করে সুহানা তার প্রিয় বান্ধবীকে দু’বার ‘আই লাভ ইউ’ লিখলেন। অনন্যার বেশ কিছু ছবি দিয়ে সুহানা লিখেছেন, ‘আমার প্রিয় বার্থডে গার্ল। আই লাভ ইউ! আই লাভ ইউ!’

এই জন্মদিনের শুভেচ্ছা নিয়ে আবার নেটিজেনরা শুরু করেছেন রসিকতা! তাদের প্রশ্ন ছিল এমন- অনন্যাকে কে বেশি ভালোবাসেন, তা নিয়ে কি ওয়াকার ও সুহানার মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে?

আরও পড়ুনঃ   রাভিনার সঙ্গে গোপনে বাগদান, শিল্পার জন্য সেই সম্পর্ক ভাঙেন অক্ষয়

অনন্যা ও ওয়াকারের প্রথম দেখা মুকেশ আম্বানি পুত্র অনন্ত আম্বানির ক্রুজ পার্টিতে। অনন্ত-রাধিকার রাজকীয় সেই বিয়েতে নাকি একান্তে নাচছিলেন তারা। আশেপাশে কে আছেন, সেই সব তোয়াক্কা না করেই নাকি প্রেমের গানে ওয়াকারের বাহুডোরে নাচছিলেন অনন্যা, দাবি অনন্যারই এক ঘনিষ্ঠ সূত্রের। এমনকি সেই বিয়ের আসরেই নাকি ওয়াকারকে সঙ্গীর তকমাও দিয়েছিলেন অনন্যা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১০

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১১

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১২

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৩

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৬

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৮

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

১৯

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST