৬ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

‘দীপিকার অনেক আগে আমি মা হয়েছি’

অনলাইন ডেস্ক : টালিগঞ্জের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। অভিনয়, গ্ল্যামার আর ব্যক্তিগত জীবন সব মিলিয়ে তিনি সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন, মাতৃত্ব এবং টলিউডের কর্মসংস্কৃতি নিয়ে অকপট কথা বললেন এই অভিনেত্রী।

বিশেষ করে বলিউডের দীপিকা পাড়ুকোন যখন দিনে আট ঘণ্টার বেশি কাজ না করার দাবি তুলেছেন। ঠিক সেই সময়েই টলিউডের এই চিত্রনায়িকা জানালেন, দীপিকার অনেক আগেই তিনি মা হয়েছেন এবং মাতৃত্বের পর নিজের কাজের সময়সূচি নির্ধারণ করে নিয়েছেন।

আরও পড়ুনঃ   সবাইকে ছাড়িয়ে শীর্ষে শাহরুখ খান

টলিউডে নাকি দৈনিক ২০ ঘণ্টা কাজ চলে এমন একটি প্রচলিত ধারণার সঙ্গে দীপিকা পাড়ুকোনের কাজের সময় সংক্রান্ত বিতর্কের বিষয়ে শুভশ্রী প্রথমে মুম্বাই ও টালিগঞ্জের পার্থক্য তুলে ধরেন।

তার মতে, মুম্বাই ইন্ডাস্ট্রির মতো সুযোগ-সুবিধা টালিগঞ্জে নেই। এখানে প্রযোজক, পরিচালক, নায়াক-নায়িকা কেউই তেমন সুবিধা পান না। সবাইকে সীমিত বাজেট এবং সময়ের মধ্যে কাজ করতে হয়।

তবে এই প্রসঙ্গে শুভশ্রী নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা জানিয়ে চমক দেন। তার কথায়, ‘যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা জানতে চাওয়া হয়, তা হলে বলব কোনও দিন কোনও সমস্যায় পড়িনি। দীপিকার অনেক আগে আমি মা হয়েছি।’

আরও পড়ুনঃ   বিচ্ছেদের পর হাঁটুর বয়সী মডেলের প্রেমে হার্দিক, ধরা পড়ল তাদের ঘনিষ্ঠতা!

তিনি আরও বলেন, ‘সবাই জানেন, আমরা কতটা সীমিত বাজেট এবং সময়ের মধ্যে কাজ করি। কিন্তু যখন থেকে আমি মা হয়েছি, তারপর আমার শর্তাবলি অনুযায়ী কাজ করতে রাজি হয়েছেন পরিচালক, প্রযোজকেরা। আমি কিন্তু দিনে একটা নির্দিষ্ট সময় অবধিই কাজ করি। তা নিয়ে কেউ কখনও প্রশ্ন তোলেননি। কেউ শিরোনামও লেখেননি। কোনও কাজ থেকে বাদ পড়েছি, এমনও নয়। সবাই সম্মান দিয়েছেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST