১০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বিচ্ছেদের পর হাঁটুর বয়সী মডেলের প্রেমে হার্দিক, ধরা পড়ল তাদের ঘনিষ্ঠতা!

অনলাইন ডেস্ক : দীর্ঘ জল্পনা-কল্পনার পর অবশেষে একসঙ্গে দেখা গেল ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং মডেল মাহিকা শর্মাকে। বৃহস্পতিবার রাতে এই তারকা জুটিকে মুম্বাই বিমানবন্দরে দেখা মেলে; যা তাদের সম্পর্কের গুঞ্জন আরও জোরালো করে।

এ সময় একই গাড়িতে আসা এবং বিমানবন্দরে মাহিকাকে আগলে রাখার দৃশ্য দেখে অনেকেই মনে করছেন, হার্দিক হয়তো এভাবেই তারা তাদের সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেন।

হার্দিক পান্ডিয়া ও মাহিকা শর্মার সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই ক্রিকেট ও বিনোদন মহলে কানাঘুষা চলছিল। এদিন তারা মুম্বাই বিমানবন্দরে পৌঁছানোর পর সেই আলোচনা আরও জোরালো হয়েছে। বিমানবন্দরে ওঠার আগ পর্যন্ত হার্দিক তার চেয়ে ২৪ বছরের ছোট এই মডেল প্রেমিকার প্রতি বেশ যত্নশীল ছিলেন বলে জানা যায়।

আরও পড়ুনঃ   ক্যানসার জয় করে ফের ফিরেছেন অভিনয় জগতে

গত কয়েক মাস ধরে হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে ছিল চর্চা। ২০২৪ সালে তিনি স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। সামাজিক মাধ্যমে দুজনই এক যৌথ বিবৃতিতে জানান, পারস্পরিক সম্মতিতেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাদের একমাত্র ছেলে, আগাস্ত্যকে দুজনে মিলে লালন-পালন করছেন।

নাতাশার সঙ্গে বিচ্ছেদের পর হার্দিকের নাম প্রথমে জুড়েছিল মডেল জেসমিন ওয়ালিয়ার সঙ্গে। সে সময় তাদের মধ্যে প্রেমের গুঞ্জন শোনা গেলেও, পরে জানা যায় সেই সম্পর্কও নাকি ভেঙে গেছে। এর পর থেকেই নতুন করে হার্দিকের নাম জড়াচ্ছে মডেল মাহিকা শর্মার সঙ্গে।

আরও পড়ুনঃ   খুন হয়েছেন কারিশমার প্রাক্তন স্বামী, বিস্ফোরক অভিযোগ মায়ের

এর আগেও মাহিকাকে হার্দিকের খেলা থাকাকালীন মাঠে দেখা গেছে এবং তাকে সমর্থন করতেও দেখা গেছে। যদিও তারা কেউই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি বা একসাথে জনসম্মুখে আসেননি। এবার বিমানবন্দরে তাদের এভাবে একসঙ্গে দেখায় হার্দিক-মাহিকার বাগদান বা বিয়ের সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ২ 

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২৭

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

১০

সমুদ্রবন্দর সমূহকে ৩নং সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১১

এআই যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

১৫

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

১৬

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

১৭

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

২০

Design & Developed by: BD IT HOST