৩১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

জাতিসংঘে ভোটের জেরে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

অনলাইন ডেস্ক : আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ডায়ানা মন্ডিনোকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই। কিউবার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে জাতিসংঘে ভোট দেওয়ার পর তাকে বরখাস্ত করা হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘে কিউবার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে ভোট দেওয়ার পর বুধবার আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই পররাষ্ট্রমন্ত্রী ডায়ানা মন্ডিনোকে বরখাস্ত করেছেন।

রয়টার্স বলছে, ২০২৩ সালের শেষের দিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করা জাভিয়ের মিলেই নিঃসন্দেহে একজন যুক্তরাষ্ট্রপন্থি নেতা এবং ক্ষমতায় আসার পর থেকে কিউবা ও ভেনিজুয়েলার কাছ থেকে আর্জেন্টিনাকে দূরে রাখার পদক্ষেপ নেওয়াসহ এই অঞ্চলে এবং বিদেশে বামপন্থি বাণিজ্য অংশীদারদের প্রতিও শীতল অবস্থান নিয়েছেন।

আরও পড়ুনঃ   পুতিন শান্তি চান, নিশ্চিত ট্রাম্প

এর আগে বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটিতে যুক্তরাষ্ট্রকে কিউবার ওপর কয়েক দশক ধরে চলা মার্কিন নিষেধাজ্ঞার অবসানের আহ্বান জানানো হয়।

মূলত সাধারণ পরিষদের এই ভোটাভুটিতে যে ১৮৭টি দেশ মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে ভোট দিয়েছে তাদের মধ্যে আর্জেন্টিনাও রয়েছে। শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই প্রস্তাবের বিরোধিতা করে ভোট দিয়েছে।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডায়ানা মন্ডিনোকে বরখাস্ত করার পর নতুন পররাষ্ট্রমন্ত্রী কে হবেন সেটিও ঠিক করে ফেলেছে দক্ষিণ আমেরিকার এই দেশটি।

আরও পড়ুনঃ   হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ বাধলে ইসরায়েলকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র

প্রেসিডেন্ট জাভিয়ের মিলেইয়ের মুখপাত্র ম্যানুয়েল অ্যাডর্নি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন, যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা জেরার্ডো ওয়ারথেইন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মন্ডিনোর স্থলাভিষিক্ত হবেন।

রয়টার্স বলছে, ২০২৩ সালের শেষের দিকে ক্ষমতায় আসার পর মিলেইয়ের প্রথম নিশ্চিত হওয়া মন্ত্রিসভার সদস্যদের একজন ছিলেন মন্ডিনো।

ব্রাজিল এবং চীনের মতো দেশ সম্পর্কে প্রেসিডেন্ট মিলেইয়ের উস্কানিমূলক বিভিন্ন মন্তব্য সত্ত্বেও আন্তর্জাতিক অংশীদারদের সাথে কূটনৈতিক সম্পর্ক মসৃণ রাখতে মন্ডিনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সৌজন্য সাক্ষাৎ

রামেক হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

ইসলামাবাদে পাকিস্তান-ইরান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

তথ্য অধিকার : সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক ক্ষমতায়নের ভিত্তি

পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

১০

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

১১

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১২

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

১৩

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

১৪

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৫

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

১৭

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

১৮

মাহফিলের দাওয়াত ঘিরে দাওকান্দি কলেজে উত্তেজনা, প্রদর্শকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

১৯

বাড়ির সামনে ভূমিহীনদের অনশন ভাঙালেন ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST