৩০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-নেপালের সাফ ফাইনাল অনলাইনে দেখবেন যেভাবে

অনলাইন ডেস্ক : মেয়েদের সপ্তম সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নেপাল। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সন্ধ্যা ৬.৪৫ মিনিটে ম্যাচটি শুরু হয়েছে। বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার সেমিফাইনালের একাদশ থেকে ফাইনালের একাদশে একটি পরিবর্তন এনেছেন।

এর আগে ২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশ প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার সেরা হয়েছিল। ওই ফাইনালের জোড়া গোলদাতা কৃষ্ণা রাণী সরকার এবারও দলে রয়েছেন। সম্পূর্ণ ফিট ও সেরা ফর্মে না থাকায় তিনি একাদশে জায়গা পান না। সেমিফাইনালের একাদশ থেকে একটি পরিবর্তন নিয়ে ফাইনাল খেলতে নামছে বাংলাদেশের মেয়েরা। আগের ম্যাচে ছিলেন বয়সভিত্তিক ফুটবলে দুর্দান্ত পারফর্ম করা ফরোয়ার্ড সাগরিকা। ফিট হয়ে তার পরিবর্তে ফাইনালের একাদশে ফিরেছেন শামসুন্নাহার জুনিয়র।

আরও পড়ুনঃ   ভিনিসিয়ুস কাণ্ডে ব্যালন কর্তৃপক্ষকে ধুয়ে দিলেন রোনালদো

স্বাগতিক নেপাল নারী সাফে কয়েকবার ফাইনাল খেললেও এখনও শিরোপা উঁচিয়ে ধরতে পারেনি। বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হতে চায় হিমালয়ের দেশটি। গত সাফে নেপালের প্রধান খেলোয়াড় সাবিত্রা ভান্ডারী খেলতে পারেননি। এবার ফাইনালে সাবিত্রা প্রধান আশা-ভরসা নেপালের। তবে সেমিফাইনালে লাল কার্ড দেখায় ফাইনালে নেই আরেক স্বাগতিক তারকা রেখা।

দেশবাসীকে আরেকবার উৎসবের উপলক্ষ্য এনে দিতে চান সানজিদারা
আন্তর্জাতিক ফুটবলের সাধারণ নিয়ম নক-আউট পর্বে নির্ধারিত সময়ে খেলা ড্র থাকলে অতিরিক্ত ৩০ মিনিটে গড়ায়। সাফে অবশ্য অতিরিক্ত ত্রিশ মিনিট নেই। সরাসরি টাইব্রেকারে গড়াবে খেলা। নেপাল সেমিফাইনালে টাইব্রেকারে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে। অন্যদিকে, বাংলাদেশ ৭-১ গোলে ভুটানকে উড়িয়ে দিয়েছিল।

আরও পড়ুনঃ   ২২ বছর পর অস্ট্রেলিয়ায় সিরিজ জিতল পাকিস্তান

প্রায় ২০ হাজার নেপালি দর্শকের সামনে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। হাইভোল্টেজ ম্যাচটি সরাসরি দেখতে স্টেডিয়ামের আসন সংখ্যার সব টিকিটই বিক্রি হয়ে গেছে। তবে যারা মাঠে বসে খেলা দেখতে পারবেন না, তাদের ইউটিউবে খেলাটি দেখার সুযোগ রয়েছে। নেপালের কান্তিপুর ম্যাক্স এইচডি ইউটিউব চ্যানেলে ম্যাচটি দেখতে পারবেন ফুটবলভক্তরা। ম্যাচটি দেখতে ক্লিক করুন এখানে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১০

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১১

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১২

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৩

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৬

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৮

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

১৯

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST