৩০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

মেয়ে চায়, আমার জীবনে কেউ আসুক : বাঁধন

অনলাইন ডেস্ক : জীবনের ৪০টি বসন্ত পার করে ফেলেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। গত সোমবার (২৮ অক্টোবর) ছিল অভিনেত্রীর ৪১তম জন্মদিন। বিশেষ এই দিনে ভক্ত, শুভাকাঙ্খীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তারকা।

বাঁধনের ক্যারিয়ারের শুরুটা ছিল লাক্স সুন্দরী প্রতিযোগিতা দিয়ে, এরপর নাটক, সিনেমায় উভয়ক্ষেত্রেই কাজ করেছেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও কাজ করেছেন এই অভিনেত্রী।

ক্যারিয়ারে সাফল্যের পলক থাকলেও ব্যক্তিজীবনে সিঙ্গেল মাদার হিসেবেই জীবন যাপন করছেন বাঁধন। ২০১০ সালের ৮ সেপ্টেম্বর মাশরুর হোসেন সিদ্দিকীকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে। এরপর একমাত্র মেয়ে মিশেল আমানি সায়রাকে নিয়েই কাটছে অভিনেত্রীর জীবন।

আরও পড়ুনঃ   প্রশ্নগুলোর উত্তর দিতে পেরে আমি আনন্দিত : মিথিলা

নিজের ৪১তম জন্মদিনের এসে বাঁধন জানালেন, তার মেয়ে সায়রা চায় মায়ের জীবনে কেউ আসুক। নতুন করে আবারও জীবনের পথচলা শুরু করুক অভিনেত্রী।

এ বিষয়ে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বাঁধন বলেন, ‘আমার মেয়ে সায়রা চায়, তার মায়ের জীবনে কেউ আসুক, মা সুন্দর করে জীবনযাপন করুক। মেয়ে বড় হচ্ছে। আমাকে অনেক কাছ থেকে দেখে, ভালোবাসে। আমিও তাকে ভীষণ ভালোবাসি।’

মেয়ের এমন আবদার বাঁধন আদৌ পূরণ করবেন কি না, এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘আসলে অতীতে এত ভয় পেয়েছি, আমার ওপর দিয়ে এত ট্রমা গেছে এখনও ভয় কাটেনি। আমার মতো করে যে আমাকে বুঝবে, ভবিষ্যতে সে-ই আমার পথচলার সঙ্গী হবে।’

আরও পড়ুনঃ   অবশেষে সভাপতির নাম ঘোষণা করলেন নিপুণ

প্রসঙ্গত, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর কন্যা সায়রার পূর্ণ অভিভাবকত্ব পাওয়ার লড়াই করেছেন বাঁধন। সে সময় আদালতেও দৌঁড়ঝাপ করতে হয়েছে তাকে।

আগামী মাসে শুটিংয়ে ফিরবেন বাঁধন। সানী সানোয়ার পরিচালিত ‘এষা মার্ডার’র কিছু দৃশ্যের কাজ এখনও বাকি। এই সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে বাঁধনকে দেখতে পাবেন দর্শকেরা। এছাড়া ‘মাস্টার’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এটি নির্মাণ করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত। আগামী বছর মুক্তি পাবে সিনেমাটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

১০

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

১১

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

১২

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১৩

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১৪

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১৫

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৬

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৭

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৮

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৯

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST