২৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

শ্রমিককে মারধরের জেরে চাঁপাইনবাবগঞ্জ শহরে বাস ঢুকতে দিচ্ছেনা

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে রাজশাহীর শ্রমিকদের মারধরের ঘটনা ঘটে। এর জের ধরে রাজশাহী-চাঁপাই রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে রাজশাহী- চাঁপাই রুটে বাস চলাচল বন্ধ করা হয়। ফলে এ রুটে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। বিকল্প উপায়ে তারা ব্যাটারিচালিত অটোরিকশা বা সিএনজিতে পাড়ি দিচ্ছেন গন্তব্যে।

এদিন বিকেল ৩টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ কাউন্টারের সামনে শ্রমিকদের অবস্থান নিতে দেখা গেছে। এছাড়া মাসুদ পরিবহনের চালক ও সুপারভাইজার মারধরের শিকার হয়েছেন বলে জানিয়েছেন রাজশাহী মোটরশ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি।

তিনি জানান, গত ২৬ অক্টোবর (শনিবার) রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মাসুদ পরিবহনে চাঁপাইনবাবগঞ্জ শ্রমিক ইউনিয়নের এক সদস্য ছিলেন। তার থেকে ভাড়া চাইলে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে বাসের মধ্যে সুপারভাইজার ও শ্রমিক নেতার মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরে চাঁপাইনবাবগঞ্জে পৌঁছে স্থানীয় লোকজন নিয়ে তিনি মাসুদ পরিবহনের চালক ও সুপারভাইজারকে মারধর করেন। বিষয়টি জানার পরে আহত চালক ও সুপারভাইজারকে ট্রিপ নিয়ে রাজশাহীতে চলে আসতে বলা হয়। পরে তারা রাজশাহীতে চলে আসেন।

আরও পড়ুনঃ   নিউজিল্যান্ড সফর থেকে নাম সরিয়ে নিলেন ইউসুফ

পরের দিন রোববার (২৭ অক্টোবর) ওই পরিবহণ চাঁপাইনবাবগঞ্জে ট্রিপ নিয়ে গেলে সেখানে রাস্তা থেকে তাদের বাস ঘুরিয়ে দেওয়া হয়। আজ (সোমবার) সকাল ৬টায় বাস পাঠালে একইভাবে তারা ফেরত দেন। এরই জেরে আজ সকাল ৯টা থেকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ আছে। চাঁপাইনবাবগঞ্জ শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

আরও পড়ুনঃ   তানোরে সন্ত্রাস মুক্ত বাজার ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল

ইউনিয়নের নেতারা বলছেন, রাজশাহী থেকে বাস ছাড়ার জন্য তাদের কথা মতো বাস ছাড়লে বালিয়াঘাট থেকে চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরা বাস ফেরত দিচ্ছেন।

শ্রমিক নেতা পাখি জানান, চাঁপাইয়ের শ্রমিকরা বাস ফেরত দিলে রাজশাহীর চালকরা আমাদের ফোন দিয়ে অভিযোগ করছেন। তারা বলছেন, আপনাদের (নেতাদের) কথা শুনে বাস ছেড়ে গেলে চাঁপাইনবাবগঞ্জে বাস ঢুকতে দেওয়া হচ্ছে না। রাজশাহী-চাঁপাই সীমান্তের বালিয়াঘাটে যাত্রী নামিয়ে বাস ফেরত পাঠানো হচ্ছে।

এ সমস্যা সমাধানের লক্ষ্যে চাঁপাইয়ের পরিবহণ শ্রমিক নেতাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST