১১ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ড সফর থেকে নাম সরিয়ে নিলেন ইউসুফ

অনলাইন ডেস্ক : সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের পরই নতুন মিশনে নামছে পাকিস্তান। নিউজিল্যান্ডের মাটিতে তারা রঙিন পোশাকের দুই ফরম্যাটে সিরিজ খেলতে যাচ্ছে। যার জন্য নতুন ব্যাটিং কোচও নিয়োগ দেওয়া হয়। তবে কিউই সফর দিয়ে এই দায়িত্ব গ্রহণের কথা থাকলেও, সেখান থেকে নাম প্রত্যাহার করেছেন মোহাম্মদ ইউসুফ। পারিবারিক কারণেই সাবেক এই তারকা ক্রিকেটার আসন্ন সিরিজে না থাকার কথা জানিয়েছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বরাতে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। পিসিবি জানিয়েছে, সাবেক অধিনায়ক ও নতুন ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ কন্যা সন্তানের অসুস্থতার কথা জানিয়ে আসন্ন সফর থেকে নাম সরিয়ে নিয়েছেন। সেই সিদ্ধান্ত পিসিবিকে জানিয়েছেন তিনি। তবে ইউসুফের অনুপস্থিতিতে নিউজিল্যান্ড সফরে পাকিস্তানের ব্যাটিং কোচ বা পরামর্শক হিসেবে কাউকে নিয়োগের কথা এখনও জানায়নি।

আরও পড়ুনঃ   রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

আগামী ১৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত দুই ফরম্যাটের সিরিজ খেলবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। ৫ ম্যাচের টি-টোয়েন্টি দিয়ে এই সফর শুরু করবে সালমান আলি আগার দল। পরবর্তীতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে আবার নেতৃত্ব দেবেন মোহাম্মদ রিজওয়ান। এর আগে আগামীকাল (বুধবার) তাসমান সাগর পাড়ের দেশটির উদ্দেশ্যে রওয়া দেবে পাকিস্তান ক্রিকেট দল।

এর আগে ২০২৪ সালের এপ্রিলে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল পাকিস্তান-নিউজিল্যান্ড। ওই সময় অবশ্য পাকিস্তানে অতিথি হয়ে গিয়েছিল ব্ল্যাকক্যাপসরা। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর সিরিজ শেষ হয়েছিল ২-২ সমতা নিয়ে। এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানারআপ হয়ে শেষ করেছে নিউজিল্যান্ড। আর গ্রুপপর্ব থেকে কোনো জয় ছাড়ায় বিদায় নেয় পাকিস্তান।

আরও পড়ুনঃ   তানোরে বন্যায় ক্ষতি গ্রস্থদের মাঝে শরিফ উদ্দিনের পক্ষে খাদ্য বিতরন

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে চরম ব্যর্থ হয়ে বিদায়ের পরই পাকিস্তান দলে পরিবর্তনের আভাস মিলেছিল। স্কোয়াড ঘোষণার পর তার কিছুটা মিল পাওয়া যায়। বাবর-রিজওয়ান-শাহিন আফ্রিদি ওয়ানডে স্কোয়াডে থাকলেও, বাদ পড়েছেন টি-টোয়েন্টি দল থেকে। ফলে তারা সংক্ষিপ্ত সংস্করণ থেকে একেবারেই বাদ কি না সেই প্রশ্ন উঠেছে! সালমান আগার নেতৃত্বে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড গড়া হয়েছে একেবারে তারুণ্য নির্ভর। অন্যদিকে, কিউইদের স্কোয়াডেও বেশিরভাগ তরুণ মুখ। কারণ ওই সময়ে তারকা ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন আইপিএলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST