৬ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে সন্ত্রাস মুক্ত বাজার ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল

সাইদ সাজু, তানোর : সন্ত্রাস মুক্ত বাজার ও জান মালের নিরাপত্তার দাবিতে তানোরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তানোর বাজার বণিক সমিতির আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে তানোর গোল্লাপাড়া বাজারে সকল বণিক সদস্যবৃন্দ তাদের দোকান বন্ধ রেখে মানববন্ধন ও মিছিলে অংশগ্রহণ করেন। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিলটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণী শেষে তানোর গোল্লাপাড়া বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। তানোর বাজারে সন্ত্রাসী কর্মকাণ্ডের বন্ধের জন্য সকাল থেকে মাইকিং করে বাজারের সকল দোকান বন্ধ ঘোষণা করা হয়। এদিকে দোকান বন্ধ করে বণিক সদস্যরা রাস্তায় নামায় বাজারের দুই ধারে গাড়ীর জ্যাম বেধে যাই। মানববন্ধন চলাকালীন সময় তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন উপস্থিত হয়ে মানববন্ধনের ব্যানারের বণিক সদস্যদের কথা শুনে আশ্বস্ত করেন যে বাজারে কোন সন্ত্রাস ও চাঁদাবাজি চলবে না সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করা হবে। বণিক সদস্যদের অনুরোধ করেন নিজ নিজ দায়িত্বে দোকান খুলে তাদের ব্যবসা পরিচালনা করার জন্য। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, তানোর গোল্লাপাড়া বণিক সমিতির সাধারণ সম্পাদক ও সাংবাদিক টিপু সুলতান, কোষাধক্ষ্য তুহিন পারভেজ, বণিক সদস্য ও প্রধান শিক্ষক মিজানুর রহমান, বণিক সদস্য ও জামাত ইসলামি তানোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মাহাবুর চৌধুরী, বারী সরকার, তহিদুল ইসলাম প্রমুখ। প্রসঙ্গ, বুধবার রাতে তানোর গোল্লাপাড়া বাজারে সরকারী খাস হাটের জায়গার একটি ঘর নিয়ে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে এঘটনায় উভয় পক্ষকের ৪জন আহত হন। এর মধ্যে ৩জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও অপরজনকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST