২৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

শান্ত নেতৃত্ব ছাড়লে বাংলাদেশের নতুন অধিনায়ক কে?

অনলাইন ডেস্ক : চলতি বছরের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের তিন ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব পান নাজমুল হোসেন শান্ত। যদিও এরপর থেকে তার ব্যক্তিগত পারফরম্যান্সে ভাটা পড়তে শুরু করে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টেও ব্যাট (৭ ও ২৩ রান) হাতে ব্যর্থ হন টাইগার অধিনায়ক। যা তার বিরুদ্ধে চলমান সমালোচনার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। এরই মাঝে গুঞ্জন উঠেছে সব ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টের পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন নাজমুল হোসেন শান্ত। মূলত নিজের পারফরম্যান্সে মনোযোগ বাড়াতেই এমন সিদ্ধান্ত নিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। বিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে ক্রিকেটভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজ। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে ২৯ অক্টোবর থেকে, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

আরও পড়ুনঃ   বিকেলে বিসিবির জরুরি সভা, দায়িত্ব নেবেন নতুন সভাপতি

শান্তর প্রতিভা নিয়ে বরাবরই আশাবাদী ছিল টিম ম্যানেজমেন্ট। বর্তমানে ওমরাহ পালন করছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দেশে আসলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। শান্তর নেতৃত্ব ছাড়া প্রসঙ্গে বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘সে আমাদের জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সে আর দলকে নেতৃত্ব দিতে চায় না।’ আর এ নিয়ে শান্ত বলেন, ‘দেখা যাক কী হয়। কারণ আমি এখনও সভাপতির কাছ থেকে শোনার অপেক্ষায় আছি।’

এদিকে শান্ত সরে দাঁড়ালে কে হবেন নতুন অধিনায়ক তা নিয়ে রয়েছে আলোচনা। ধারণা করা হচ্ছে– এবার আর এক অধিনায়কের ওপর ভরসা করবে না বাংলাদেশ। টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটের দায়িত্ব পেতে পারেন মেহেদী হাসান মিরাজ। আর টি-টোয়েন্টির দায়িত্ব পেতে পারেন তাওহীদ হৃদয়।

আরও পড়ুনঃ   আমি পাকিস্তানি নই, যা রটেছে বিভ্রান্তিকর : অভিনেত্রী ইমান ইসমাইল

এর আগে শান্তকে কেবল এক ফরম্যাটের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন সাবেক নির্বাচক হাবিবুল বাশার। তবে নতুন করে দায়িত্বে আসা ক্রিকেটারের প্রতি সমর্থন জোগানোর অনুরোধ জানান তিনি, ‘এখন এটা শান্তর সঙ্গে হয়েছে, পরবর্তীতে যে আসবে তার ক্ষেত্রেও হবে। এটাই মনে হয় আমাদের সংস্কৃতি যে, অধিনায়ক হলেই তাকে আমরা চাপে ফেলে দেই। শান্তর জন্য তিনটা ফরম্যাট হয়তো কঠিন হতে পারে। কারণ এখন আমরা প্রচুর ক্রিকেট খেলি। তিনটা ফরম্যাট একজনের জন্য চাপ হয়ে যায়। তার পারফরম্যান্সে চাপ পড়তে পারে। সেই চাপ কমানোর জন্য একটা ফরম্যাটে যদি অন্য কাউকে (অধিনায়কত্ব) দেওয়া যায়, সমস্যা তো দেখি না। তবে অন্য যেই অধিনায়ক হোক, তাকে সহযোগিতা করতে হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ক্যাটরিনাকে ‘বুড়ি’ বলে কটাক্ষ নেটিজেনদের

এক বছর ধরে পর্দায় নেই, কী করছেন মন্দিরা?

স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তি

ভিয়েতনামে ঘুষ গ্রহণের অভিযোগে মন্ত্রী গ্রেপ্তার

হরমুজে সৌদি জাহাজে হামলায় দুই নাবিক নিহত

জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী

রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই : বিভাগীয় কমিশনার

১০

স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায় : শিক্ষামন্ত্রী

১১

জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা : পরিবেশমন্ত্রী

১২

এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

১৩

স্পীকারের সাথে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

১৪

সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

১৫

কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের

১৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

ফরিদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে আহত ১৬

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

নগরীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

২০

Design & Developed by: BD IT HOST