৩০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বিকেলে বিসিবির জরুরি সভা, দায়িত্ব নেবেন নতুন সভাপতি

অনলাইন ডেস্ক : গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। আরেক আগস্ট আসার আগেই আবারও পালাবদল হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।

৮ পরিচালকের অনাস্থা প্রদানের পর গতকাল (বৃহস্পতিবার) রাতে বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।একইসঙ্গে সংস্থাটি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে কাউন্সিলর মনোনয়ন দিয়েছে। যার অনুমোদন দিয়েছে বিসিবি।

আজ (শুক্রবার) বিকেল সাড়ে চারটায় বিসিবির পরিচালনা পর্ষদের সভা রয়েছে। নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের দায়িত্ব নেওয়া এখন বলা যায় কেবল সময়ের ব্যাপার।

সর্বশেষ বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে দেশের ক্রীকেটাঙ্গন ছিল টালমাটাল। যা নিয়ে গতকাল সত্যানুসন্ধান কমিটির রিপোর্ট প্রকাশ করেছে এনএসসি। রিপোর্টে সার্বিক অব্যবস্থাপনার দায় দেওয়া হয়েছে বিসিবি সভাপতি ফারুককে। তার মনোনয়ন বাতিলে এর পাশাপাশি পরিচালকদের অনাস্থা প্রদানের বিষয়টি এনএসসি সামনে এনেছে। এদিকে, ফারুকের কাউন্সিলর মনোনয়ন বাতিলের পরই রাতে অনলাইনে সভা করে বিসিবির পরিচালনা পর্ষদ।

আরও পড়ুনঃ   আগামী সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে পারে নির্বাচন কমিশন

সেখানেই আমিনুল ইসলাম বুলবুলকে কাউন্সিলর হিসেবে অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন বিসিবির সিনিয়র একজন পরিচালক। তিনি ঢাকা পোস্টকে বলেন, ‘যে সিদ্ধান্ত আমরা হাতে পেয়েছি তাতে বোর্ডের সকল পরিচালকের উপস্থিতিতে অনুমোদন দেওয়া হয়েছে। নতুন করে একজন কাউন্সিলর অনুমোদন ও প্রত্যাহার করা হয়েছে আরেকজনকে (ফারুক আহমেদ)। যেহেতু পরবর্তী পদক্ষেপ নির্বাচন, অতিসত্বর বোর্ড সভাপতি ঘোষণা করা হবে। সম্ভবত (আজ) বিকেলেই তা সম্পন্ন হবে।’

আরও পড়ুনঃ   রুয়েটের ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারি

বিসিবি পরিচালকদের এই সভায় আকরাম খানও উপস্থিত ছিলেন বলে জানান তিনি। এর আগে বৃহস্পতিবার বিসিবি সভাপতি ফারুক আহমেদের প্রতি অনাস্থা জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন আট পরিচালক। সেখানে বর্তমান বোর্ড পরিচালকদের মধ্যে স্বাক্ষর করেননি কেবল আকরাম খান। তিনি আবার ফারুক আহমেদের নিকটাত্মীয়। তবে রাতের সভায় জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরামও উপস্থিত ছিলেন।

সবমিলিয়ে আজই ঘোষণা হতে পারে বিসিবির নতুন সভাপতি। শোনা যাচ্ছে, অক্টোবরে বিসিবির নির্বাচনের আগপর্যন্ত অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব পেতে পারেন আমিনুল ইসলাম বুলবুল। অর্থাৎ, নতুন করে যিনিই দেশের ক্রিকেটের প্রধান পদে আসীন হবেন, তার মেয়াদ হতে যাচ্ছে ৪ মাস। এরপর নির্বাচনের মাধ্যমে আসবে নতুন ক্রিকেট বোর্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ক্যাটরিনাকে ‘বুড়ি’ বলে কটাক্ষ নেটিজেনদের

এক বছর ধরে পর্দায় নেই, কী করছেন মন্দিরা?

স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তি

ভিয়েতনামে ঘুষ গ্রহণের অভিযোগে মন্ত্রী গ্রেপ্তার

১০

হরমুজে সৌদি জাহাজে হামলায় দুই নাবিক নিহত

১১

জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী

১২

রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই : বিভাগীয় কমিশনার

১৩

স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায় : শিক্ষামন্ত্রী

১৪

জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা : পরিবেশমন্ত্রী

১৫

এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

১৬

স্পীকারের সাথে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

১৭

সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

১৮

কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের

১৯

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি

২০

Design & Developed by: BD IT HOST