২৪ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

গণতন্ত্র হত্যার জন্য আওয়ামী লীগকে মৃত্যুদণ্ড দিতে হবে: হাসনাত

অনলাইন ডেস্ক : তিনটি নির্বাচনকে অবৈধ ঘোষণা করে গণতন্ত্র হত্যার জন্য আওয়ামী লীগকে মৃত্যুদণ্ড দিতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

৫ আগস্টের পর সংবিধানকে স্বীকৃতি দেওয়াই বড় ভুল বললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বাংলা একাডেমি মিলনায়তনে ‘গণতন্ত্রের অভিযাত্রা: আসন্ন চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

আরও পড়ুনঃ   চলতি মাসেই নির্বাচনে অংশীজনের সঙ্গে সংলাপে বসবে ইসি

হাসনাত বলেন, ‘সংবিধানকে অস্বীকৃতি জানিয়ে ৫ আগস্টের গণ অভ্যুত্থান হয়েছে। ৫ আগস্টের পর সে সংবিধানকে স্বীকৃতি দেয়াই বড় ভুল। ৭২-এর সংবিধান এখন অপ্রাসঙ্গিক।’

শুধু মতপ্রকাশের স্বাধীনতা দরকার নেই, দ্বিমত প্রকাশের স্বাধীনতা দরকার উল্লেখ করে সমন্বয়ক বলেন, ‘মত আগেও প্রকাশ করা যেত, তবে সেটা ছিল সহমত। তাই আমরা শুধু মত নয়, দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই।’

আরও পড়ুনঃ   বুধবার মানিক মিয়া এভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা হতে পারে

সভায় অপর সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘বিভিন্ন প্রোপাগান্ডা সেলের মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে যা সাধারণ অনেক মানুষ তা যাচাই করার সুযোগ না পেয়ে বিশ্বাস করছে। যারা ক্ষমতার অপব্যবহার করছে তাদের অনেকেই ৫ আগস্টের পর সমন্বয়ক হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সব ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১

১০

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ

১১

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

১২

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

১৩

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

১৫

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

১৬

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

১৭

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

১৮

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

১৯

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

২০

Design & Developed by: BD IT HOST