২৪ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

অভিনেত্রীকে আপত্তিকর স্পর্শের পর রাজপালকে থাপ্পড়, অতঃপর…

অনলাইন ডেস্ক : প্রায় সময়েই ভারতে অভিনেত্রীদের হেনস্তার খবর সংবাদের পাতায় উঠে আসে। এই হেনস্থা থেকে হলিউড, বলিউড কিংবা টলিউড কোনো ইন্ডাস্ট্রিই ছাড় পায়নি। গত কয়েক বছরে সে সব অভিজ্ঞতা নিয়ে একের পর এক অনেকেই মুখ খুলেছেন। এবার নিজের সঙ্গে ঘটে যাওয়া এমন এক অভিজ্ঞতাই জানালেন ওপার বাংলার অভিনেত্রী মেঘনা হালদার।

মুম্বাইয়ে এক ছবির শ্যুটিং করতে গিয়েছিলেন মেঘনা, পরনে ছিল স্কার্ট। শট চলার সময়ই তার ঊরুতে হাত দিতে শুরু করেন সহ-অভিনেতা রাজপাল যাদব। সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া জানান অভিনেত্রী। রাগের মাথায় থাপ্পড় মেরে বসেন রাজপালকে।

আরও পড়ুনঃ   অন্তঃসত্ত্বার খবর জানিয়ে আমিরকে ফোন কারিনার, অতঃপর...

তারপর সেদিন আর শ্যুটিং করেননি মেঘনা। অভিনেত্রীর কথায়, “পরের দিন যখন ফ্লোরে যাই তখন ভয়ঙ্কর অভিজ্ঞতা। একটি দৃশ্যে আমার গলাবন্ধ ধরে টানার কথা ছিল রাজপালের। সে দৃশ্যে রাজপাল এত জোরে টানেন যে প্রায় গলা টান লাগতে শুরু করে। তিনি দাবি করেন, রসিকতা করেই নাকি ঊরুতে হাত দিয়েছিলেন। কিন্তু সত্যিই কি রসিকতা করে এমন করে কেউ!’

আরও পড়ুনঃ   ‘চমৎকারভাবে অনুষ্ঠান শেষ করেছি, কেউ হামলা করতে আসেনি’

শুধু বলিউডে নয়, টালিডের এক অভিনেতাকে থাপ্পড় দেন মেঘনা। ঘটনাটা গোপন রাখলেও মেঘনা জানান, ‘তিথির অতিথি’ ধারাবাহিকের শ্যুটিং ফ্লোরে অনভিপ্রেত ঘটনাটি ঘটে। সহ-অভিনেতাকে চড় মারেন তিনি।

প্রসেনজিতের ‘শাপমোচন’ থেকে জিতের ‘সাথীহারা’, কিংবা দেবের প্রথম ছবি ‘অগ্নিশপথ’, টালিউডের শীর্ষ নায়কদের সঙ্গে কাজ করেছেন মেঘনা।

মেঘনার ক্যারিয়ারের বয়স প্রায় দু’দশক। প্রায় ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে আছেন তিনি। বাংলা ধারাবাহিক হোক বা ছবি, কিংবা বিজ্ঞাপন- প্রায় সব মাধ্যমেই দেখা গেছে এই অভিনেত্রীকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST