২৪ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

‘আমি নায়ক হলে ঘনিষ্ঠ হতে প্রিয়াঙ্কার সমস্যা হতো না’

অনলাইন ডেস্ক : ছবিতে একাধিক অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন বলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু এদের মধ্যে এক অভিনেতা ছিলেন, যার সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করতে মোটেই স্বাচ্ছন্দ বোধ করেননি দেশি গার্ল খ্যাত এই নায়িকা।

শোনা যায়, নায়কের চেহারার ওপর আপত্তি জানিয়ে নাকি তার সঙ্গে চুমুর দৃশ্যে রাজি ছিলেন না প্রিয়াঙ্কা চোপড়া। ‘সাত খুন মাফ’ ছবিতে প্রিয়াঙ্কার বিপরীতে ছিলেন সেই নায়ক। সেই অভিনেতা হলেন আন্নু কাপুর।

২০১১-এর এক সাক্ষাৎকারে আন্নু কাপুর দাবি করেছিলেন, এক ঘনিষ্ঠ দৃশ্যে তাকে চুম্বন করতে রাজি হননি প্রিয়াঙ্কা। এই দৃশ্য নিয়ে নাকি বেশ অস্বস্তিতে পড়েছিলেন অভিনেত্রী। এই অস্বস্তির কথা নাকি প্রিয়াঙ্কা জানিয়েছিলেন ছবির পরিচালককেও। আন্নু দাবি করেছিলেন, তিনি তথাকথিত নায়ক নন বলেই তার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে স্বাচ্ছন্দ্য বোধ করেননি দেশি গার্ল।

আরও পড়ুনঃ   কোহলির সঙ্গে প্রেম, রাজ্জাককে গোপনে বিয়ে নিয়ে মুখ খুললেন তামান্না

আন্নু বলেছিলেন, ‘আমি নায়ক হলে আমাকে চুম্বন করতে প্রিয়াঙ্কার কোনও সমস্যা হত না। তথাকথিত নায়কদের সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করতে ওর তো কোনও সমস্যা হয় না। আমার মুখটা তো সুন্দর নয়! আমার ব্যক্তিত্বও ভালো নয়। তাই এই সমস্যা হয়েছিল।’

আরও পড়ুনঃ   ব্রাইডাল লুকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস

আন্নু কাপুরের এই মন্তব্য খুবই বিরক্ত হয়েছিলেন প্রিয়াঙ্কা। বলেছিলেন, ‘তিনি (আন্নু) যদি তেমন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে চান অথবা এই সব নীচ মন্তব্য করতে চান, তিনি সেই ধরনেরই ছবিতে কাজ করতে পারেন। আমাদের ছবিতে ওই ধরনের কোনও দৃশ্যই ছিল না।’

উল্লেখ্য, ২০১১ সালে মুক্তি পেয়েছিল ‘সাত খুন মাফ’। এই ছবিতে অভিনয় করেছিলেন নীল নীতিন মুকেশ, ইরফান খান, নাসিরুদ্দিন শাহ, ভিভান শাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

চরাঞ্চলের দুঃখ-দুর্দশা শুনলেন জেলা প্রশাসক, সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

নিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

১০

সংকটময় মুহূর্তে সরকারি কর্মচারীদের কল্যাণে পাশে দাঁড়াচ্ছে কল্যাণ বোর্ড – রাজশাহী বিভাগীয় কমিশনার

১১

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা দিল রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯৭০ সালের এসএসসি ব্যাচ

১২

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন লাইভ বেকারীকে জরিমানা

১৩

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইজিপি টেন্ডারে অনিয়মের অভিযোগ

১৪

জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন

১৫

ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের

১৬

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোনো দলীয় সম্পৃক্ততা থাকবে না : অর্থমন্ত্রী

১৭

‘২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোই বড় অর্জন’

১৮

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘ওয়েলকাম ৩’

১৯

দলের গুরুত্বপূর্ণ পদ থেকে দুই এমপিকে সরালেন মমতা

২০

Design & Developed by: BD IT HOST